মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
গতকাল ২২ মে (শনিবার) ভোলা জেলার সদর থানাধীন চরনোয়াবাদ এলাকা থেকে র্যাবের বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী আল-আমিন (২২)কে আটক করেছে। ফারুক হোসেনের ছেলে আর আমিন, সাং চরনোয়াবাদ ৯নং ওয়ার্ড, থানাঃ সদর, জেলাঃ ভোলা। ঘটনার বিবরণে জানা যায় যে, আসামী তাহার নিজ এলাকাসহ আশপাশের থানা এলাকায় মাদকসহ অন্যান্য অপরাধ করিয়া আসিতেছে। র্যাব-৮, বরিশাল ভোলা ক্যাম্প এর পক্ষ থেকে ধৃত আসামীকে ভোলা জেলার সদর থানায় ওয়ারেন্ট মূলে হস্তান্তর করা হয়েছে।