শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
মামুন আহমেদ ॥ বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নানা জটিল রোগে আক্রান্ত ৩৪ জনের মাঝে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন অঙ্কের চেক বিতরণ করা হয়।
শনিবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সংসদ
সদস্য আলহাজ মো. শাহে আলম প্রধানমন্ত্রীর তহবিলের এ চেক বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ্ সাদীদ, থানার অফিসার ইনচার্জ(ওসি) শিশির কুমার পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. মহসিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।