শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
মামুন আহমেদ ॥ বানারীপাড়ায় উদয়কাঠির ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) জাকির হোসেন তার ব্যক্তিগত উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
শনিবার (২৩ মে) সকালে উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা(মধুরভিটা) গ্রামের নিজ বাড়িতে সামাজিক
দূরত্ব বজায় রেখে তিনি এ ঈদ সামগ্রী বিতরণ করেন। এ ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে একটি করে মুরগি, চাল, ডাল, আলু, তেল, চিনি, পেঁয়াজ, রসুন, সেমাই, গুঁড়োদুধ, দারুচিনি, এলাচ, জিরা, কিচমিচ, আদা
প্রভৃতি । উল্লেখ্য, এর আগেও জাকির হোসেন করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে তার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্য এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মহীন ও অসচ্ছল পরিবারের সঠিক তালিকা প্রণয়ন করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন।