শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফরিদপুরে ৫ হাজার অসহায় পরিবারে ডিসির ঈদ উপহার পেল

ফরিদপুরে ৫ হাজার অসহায় পরিবারে ডিসির ঈদ উপহার পেল

নিজস্ব প্রতিবেদক ॥ ফরিদপুরে করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে কর্মহীন হয়ে পড়া ও অসহায় মানুষের মাঝে ঈদের খুশি বাড়িয়ে দিতে জেলা প্রশাসক অতুল সরকার প্রধানমন্ত্রীর পক্ষে উপহার দিলেন পাঁচ হাজার পরিবারকে। ফরিদপুর জেলার জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ লক্ষ টাকা অনুদান দেয়া হয়। এর সাথে জেলা প্রশাসক অতুল সরকার তার ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে আরো পাঁচ লক্ষ টাকা যুক্ত করে মোট ২৫ লক্ষ টাকা বিতরণ করেন।

এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় সদর উপজেলা কার্যালয়ে একযোগে এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এসময় আরো ছিলেন- ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, বিএফএফের নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির প্রমুখ।

এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী মাসুম রেজা বলেন, করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ও অসহায় মানুষের মাঝে ঈদের খুশি বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ করা হচ্ছে। সদর উপজেলার ১২ ইউনিয়নের ৮০০ মানুষের মাঝে ৫০০ টাকা করে বিতরণ করা হবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি এ অর্থ পেলে অসহায় মানুষ আসন্ন ঈদুল ফিতর ভালভাবে উদযাপন করতে পারবে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ঈদ উপলক্ষে ২০ লক্ষ টাকা অনুদান পায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। এর সাথে আমার ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে আরো পাঁচ লক্ষ টাকা দিয়ে জেলায় মোট বিতরণ করা হচ্ছে নগদ ২৫ লক্ষ টাকা। ফরিদপুর জেলার মোট ৯টি উপজেলায় এ অর্থ বিতরণ করা হবে। এই জন্য পাঁচ হাজার সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে। অর্থাৎ প্রত্যেককে নগদ ৫০০ টাকা করে প্রদান করা হবে।

তিনি বলেন, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসাররা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ঈদের এ অর্থ বিতরণ করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯