রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাকিস্তানের বিমান দুর্ঘটনায় বিখ্যাত মডেল জারা আবিদের মৃত্যু

পাকিস্তানের বিমান দুর্ঘটনায় বিখ্যাত মডেল জারা আবিদের মৃত্যু

অনলাইন নিউজ ॥ পাকিস্তানের করাচি শহরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশটির শীর্ষ মডেল জারা আবিদ। শুক্রবার দুপুরে করাচির জিন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমানটি। সেই বিমানে যাত্রী ও ক্রু মিলিয়ে ৯৯ জন আরোহী ছিলেন বলে জানা গিয়েছে।

এই দুর্ঘটনায় বিমানের ৯৭ জন আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে সে দেশের আলোচিত মডেল জারা আবিদের নামও রয়েছে। ওই মডেলের মৃত্যুর খবর ইতিমধ্যেই অনেকে জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তার বন্ধু ও শুভাকাঙ্খীরা তার মৃত্যুর খবরে শোকাহত।

বিমান ভেঙে পড়ার খবর সামনে আসার পরই বিমানের যাত্রী তালিকা প্রকাশ করা হয়। আর তাতে নাম ছিল জারার। এরপরই তার বন্ধুবান্ধরা সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

পাক সাংবাদিক জাইন খান জানান, জারা আবিদ আর নেই, এ খবর নিশ্চিত। তিনি এ ঘটনায় জারার পরিবারকে সমবেদনা জানান তিনি।

ওই মডেলকে নিয়ে টুইট করেছেন ডিজাইনার খাদিজাহ শাহ। সেখানে তিনি লিখেছেন, ‘দেশের ফ্যাশন শিল্প আজ বিমান দুর্ঘটনায় জারা আবিদকে হারিয়েছে। তিনি ছিলেন একজন অসাধারণ মেয়ে; একই সঙ্গে পরিশ্রমী এবং পেশাদার। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

জানা যায়, পাকিস্তানের পোশাকের ব্র্যান্ড ‘সানা শাফিনাজ’-এর একটি শো করছিলেন ওই মডেল। কিন্তু তার আত্মীয়ের মৃত্যুর খবর শুনে তাকে লাহোর যেতে হয়েছিল। সেখান থেকেই ফেরার পথেই এই দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

শুক্রবার দুপুরে করাচির এক আবাসিক এলাকায় ঘরবাড়ির ওপর ভেঙে পড়ে পাকিস্তান এয়ারলাইন্সের বিমানটি। এতে থাকা ৯৯ আরোহীর দুইজন ছাড়া বাকি ৯৭ জনই প্রাণ হারিয়ে।

পিআইএ-র মুখপাত্র আব্দুল সাত্তার জানিয়েছেন, ফ্লাইট ৮৩০৩ বিমানটি লাহোর থেকে করাচির দিকে উড়ে যাচ্ছিল। করাচিতে অবতরণ করার ঠিক আগেই এটি ভেঙে পড়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯