শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পদ্মাসেতুতে বসছে ৩০তম স্প্যান! চলতি মাসে সাড়ে ৪ কিলোমিটার দৃশ্যমান হবে পদ্মাসেতু

পদ্মাসেতুতে বসছে ৩০তম স্প্যান! চলতি মাসে সাড়ে ৪ কিলোমিটার দৃশ্যমান হবে পদ্মাসেতু

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা পরিস্থিতির মধ্যেই পদ্মাসেতুতে বসছে ৩০তম স্প্যান। চলতি মাসের শেষের দিকে জাজিরা প্রান্তের ২৬-২৭ নম্বর পিলারের উপর বসানো হবে ‘৫বি’ স্প্যান। ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্য আর তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি স্থায়ীভাবে বসিয়ে দৃশ্যমান হবে সেতুর ৪ হাজার ৫০০ মিটার।

আগামী শনিবার (৩০ মে) টার্গেট করেই প্রকৌশলীরা বর্তমানে যাবতীয় প্রস্তুতি নিয়েছেন। সম্প্রতি স্প্যানটির পেইন্টিংয়ের কাজ সম্পন্ন হয়েছে এবং আনুষঙ্গিক কিছু কাজ শেষে প্রস্তুত হবে বসানোর জন্য। এদিকে, ৩১ তম স্প্যানটি পেইন্টিংয়ের কাজ চলমান রয়েছে, যা ২৫-২৬ নম্বর পিলারের উপর বসানো হতে পারে ১৫ জুনের মধ্যে। ৩০-৩১তম এই দুইটি স্প্যান বর্ষা মৌসুমের আগে বসানো সম্ভব হলে জাজিরা প্রান্তের সব স্প্যান বসানো শেষ হবে।

পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের অনুসন্ধান ২৪কে জানান, অস্বাভাবিক ও দুর্যোগকালীন সময়েও প্রকল্পের পরামর্শক, ঠিকাদার, দেশি-বিদেশি প্রকৌশলী, নির্মাণ শ্রমিক ও ঊধ্র্বতন কর্তৃপক্ষের সহায়তায় পদ্মাসেতু প্রকল্পের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

এই মাসের শেষ দিকে সেতুর ৩০তম স্প্যান জাজিরা প্রান্তে ২৬-২৭ পিলারের উপর বসানো হবে। ইতোমধ্যে স্প্যানটির পেইন্টিংয়ের কাজ শেষ হয়েছে। বর্তমানে হ্যান্ড রেল, স্টেয়ার, ব্যালান্স লোড স্থাপনের কাজ চলছে। অন্যদিকে, ৩১তম স্প্যানটির বর্তমানে পেইন্টিং কাজ চলমান। জুন মাসের ১৫ তারিখের মধ্যে ৩১তম স্প্যানটিও ২৫ ও ২৬ নম্বর পিলারের উপর বসানো সম্ভব হবে।

প্রকৌশলীরা জানান, বর্তমানে পদ্মাসেতুতে ২৯টি স্প্যান বসিয়ে দৃশ্যমান আছে ৪ হাজার ৩৫০ মিটার। সেতুতে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের এবং দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসানো হবে।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯