শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তাড়াশে কলেজ ছাত্রের মৃত্যু পানিতে ডুবে

তাড়াশে কলেজ ছাত্রের মৃত্যু পানিতে ডুবে

নিউজ ডেস্ক ॥ সিরাজগঞ্জের তাড়াশে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রাজু (১৭) নামে এক কলেজছাত্র মারা গেছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র ওই গ্রামের আব্দুল হান্নানের ছেলে ও মাকরশোন জহির উদ্দিন বিজ্ঞান কারিগরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র ছিল।

এ ব্যাপারে উপজেলার সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বাকী জানান, নিহত কলেজছাত্র ও তার বন্ধু তুহিনের সাথে মইজাল নিয়ে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ভদ্রাবতী খালে মাছ ধরতে যায়। এ সময় খালে পানির জোয়ারে কোমরে মাছ ধরার মইজালের দড়ি বেঁধে জাল টানার সময় খালের স্রোতের টানে ডুবে যায়। পরে তার বন্ধুরা অপরপ্রান্তের জালের দড়ি ধরে টেনে উপরে নিয়ে আসলে তাকে মৃত পাওয়া যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯