শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জনগণের ত্রাণ লুটপাট করছে দুর্নীতিবাজ চক্ররা: রিজভী

জনগণের ত্রাণ লুটপাট করছে দুর্নীতিবাজ চক্ররা: রিজভী

অনলাইন ডেস্ক ॥ সরকারের দুর্নীতিবাজ চক্র জনগণের টাকায় কেনা ত্রাণ লুটপাট করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার ঢাকা-১৮ আসনের দক্ষিণখান থানা যুবদলের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সরকার যে ত্রাণ দিচ্ছে তা তার বাড়ি থেকে এনে দিচ্ছে না। জনগণের টাকায় কেনা ত্রাণ। প্রধানমন্ত্রী ৫০ লাখ পরিবারকে ২৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা করতে চেয়েছেন। কিন্তু দেখা গেছে ২০০ লোকের বিপরীতে একটি নাম্বার দেয়া। ওই লোকটি আওয়ামী লীগের। তিনি ৫০০ টাকা করে রেখে ২০০০ টাকা দিচ্ছেন। আবার এমন একটি বাড়ির মালিকের নাম দেয়া হয়েছে তিনি সরকারি চাকরি করেন, তার ছেলে বিদেশে পড়ে। তাহলে বুঝতে পারেন সরকার কাদের সহযোগিতা করছেন। প্রধানমন্ত্রীর টাকা কার কাছে যাচ্ছে।’

বিএনপি নেতা বলেন, ‘তথাকথিত নির্বাচিত আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বাররা সরকারি ত্রাণ লুটপাট করছে, আত্মসাৎ করছে। দুর্যোগ ও দুর্ভিক্ষের মধ্যে সরকার তাদের সুযোগ করে দিচ্ছে চুরি করার। এই কাজটি সরকার করছে। আর আমাদের লোকেরা গুম, মিথ্যা মামলায় গ্রেপ্তার উপেক্ষা করেও নিজেদের পকেটের টাকায় অসহায়, কর্মহীন মানুষকে সহযোগিতা করছে। এটাই হলো বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। আমাদের নীতি আদর্শ জনগণের কল্যাণ করা। আর আওয়ামী লীগের আদর্শ অন্যদিকে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকার উন্নয়নে ফ্লাইওভার দেখান। আর মানুষ করোনা টেস্ট করতে পারে না। মানুষ চিকিৎসা পাচ্ছে না। সরকার স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। যে সরকার স্কুল কলেজ, হাসপাতাল তৈরি না করে নিজেদের পকেট ভারী করার জন্য সেলাই ঘর তৈরি করে এই সরকার ক্ষমতায় থাকলে মানুষ রাস্তাঘাটেই মরে পড়ে থাকবে।’

ত্রাণ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, দক্ষিণখান থানা বিএনপিরর সভাপতি শাহাবুদ্দিন সাগর, সাধারণ সম্পাদক আলী আকবর আলী, বিমানবন্দর থানা বিএনপির সভাপতি জুলহাস মোল্লা, সাধারণ সম্পাদক মনির ভূইয়া, দক্ষিণখান থানা যুবদলের সভাপতি শেখ আব্দুল্লাহ রাসেল, সাধারণ সম্পাদক মাসুদ আলম মিঠু, বিমানবন্দর থানা যুবদলের সভাপতি মো. সবুজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ ছাত্রদল, মহিলাদল, শ্রমিকদলের নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯