মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাজীপুরে র‌্যাবের সঙ্গে ১৪ মামলার আসামি বন্দুক যুদ্ধে নিহত

গাজীপুরে র‌্যাবের সঙ্গে ১৪ মামলার আসামি বন্দুক যুদ্ধে নিহত

নিউজ ডেস্ক ॥ গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সঙ্গে কথিত ‘গোলাগুলিতে’ হাসান নামে ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন, যিনি মাদক কারবারি ও ১৪ মামলার আসামি বলে দাবি করছে র‌্যাব। শুক্রবার রাত নয়টার দিকে টঙ্গীর মাজারবস্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান ওই এলাকার মৃত রুহুল আমীনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ধর্ষণ, হত্যা ও ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

র‌্যাব-১ এর অধিনায়ক শাফিউল্লাহ বুলবুল বলেন, টঙ্গীর মাজারবস্তি এলাকায় অস্ত্র ও মাদক বেচাকেনা হচ্ছে এমন খবরের ভিত্তিতে রাত নয়টার দিকে র‌্যাব-১ ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে হাসানের মরদেহ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, নিহত হাসানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। তার মধ্যে ছয়টি মাদক, একটি হত্যা, একটি ধর্ষণ, একটি পুলিশের উপর হামলা ও তিনটি ডাকাতির মামলা। এ ঘটনায় র‌্যাবের দুইজন সদস্য আহত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯