শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গঙ্গাচড়ার ৫০০ পরিবারের মাঝে পুলিশ কর্মকর্তাদের সহায়তা

গঙ্গাচড়ার ৫০০ পরিবারের মাঝে পুলিশ কর্মকর্তাদের সহায়তা

অনলাইন নিউজ ॥ করোনার ভয়াল থাবায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের রংপুরের গঙ্গাচড়ার মানুষের জীবন। নিম্ন আয়ের এখানকার মানুষের দিন কাটছে খেয়ে না খেয়ে। এরমধ্যে ঘূর্ণিঝড় আম্পান আরও বেশি লণ্ডভণ্ড করে দিয়েছে তাদের। তাই ঈদকে সামনে রেখে এখানকার পাঁচ শতাধিক পরিবারের পাশে দাঁড়ালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির এডিসি আহসান খান।

কর্মক্ষেত্র রাজধানীতে হলেও জন্মস্থানের মানুষের বিপদে পাশে দাঁড়ানো এই পুলিশ কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সহায়তা পাওয়া মানুষগুলো। সহায়তার ফলে ঈদের সময়ে খাবারের দুশ্চিন্তা কিছুটা হলেও কেটেছে এসব পরিবারের।

শুক্রবার আরাজিনিয়ামত খাঁনপাড়া এলাকায় ঈদ উপহার বিতরণের উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন। শনিবারও সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে তা বিতরণ করা হয়।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আহসান খানের ব্যক্তিগত উদ্যোগে দেয়া এই ঈদ উপহারের মধ্যে ছিল চাল ১০ কেজি, এক কেজি ডাল, এক কেজি তেল, তিন কেজি আলু, এক কেজি লবণ, সেমাই, চিনি ও সাবান।

এ সময় গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, মুক্তিযোদ্ধা আলিফুর রহমান খাঁন, স্থানীয় সমাজসেবক ওয়াহেদুল করিম রাসেল, আফজাল হোসেন, আহসানুল করিম জুয়েলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দেশে করোনার সংক্রমণের পর থেকে এ পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। পাবনার চাটমোহর উপজেলার মঞ্জুয়ারা খাতুনের অসহায়ত্বের কথা গণমাধ্যমে আসার পর প্রথমে তার পরিবারের জন্য খাদ্যসামগ্রী কিনে পাঠান আহসান খান। পরে অন্যদের সহায়তায় তার জন্য ঘরেরও ব্যবস্থা করেন এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯