শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনায় আক্রান্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক

করোনায় আক্রান্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক

নিউজ ডেস্ক ॥ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও মহানগর যুবলীগের নেতা আব্দুল লতিফ রিপন।

তিনি জানান, শফিউল আলম চৌধুরী নাদেল গত বুধবার (২০ মে) করোনা পরীক্ষার জন্য নিজের নমুনা পরীক্ষাগারে দিয়েছিলেন। আজ শুক্রবার জানা গেছে তিনি করোনা পজিটিভ।

জানা গেছে, গত ৩ থেকে ৪ দিন থেকে তার হালকা জ্বর ও কাশি ছিল। এর প্রেক্ষিতে নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। তবে শারীরিকভাবে তিনি অনেকটা সুস্থ আছেন। বর্তমানে তিনি নিজের বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।

এদিকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তাকে বিভিন্ন অনুষ্ঠানে করোনা বিপর্যস্ত অসহায়দের মাঝে ইফতার বিতরণ করতে দেখা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯