শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার সাবেক ছাত্রলীগ জাককানইবি শিক্ষার্থীদের পাশে দাঁড়াল

এবার সাবেক ছাত্রলীগ জাককানইবি শিক্ষার্থীদের পাশে দাঁড়াল

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ৭৫ জন মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা এবং বিশ্ববিদ্যালয় এলাকায় অর্ধ-শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী দেয়া হয়েছে।

বৈশ্বিক করোনা সংকটকালীন উদ্ভূত পরিস্থিতিতে জাককানইবি সাবেক ছাত্রলীগ নেতা-কর্মীদের সমন্বয়ে গঠিত ‘সাবেক ছাত্রলীগ ওয়েলফেয়ার ফান্ড: জাককানইবি শাখা’-এর পক্ষ থেকে এ সহায়তা দেয়া হয়।

শিক্ষার্থীদের মুঠোফোনে বিকাশ অথবা রকেটের মাধ্যমে পাঠিয়ে দেয়া হয়েছে। সাবেক ছাত্রলীগের এই উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে। ৭৫ জন শিক্ষার্থীকে প্রায় এক লাখ টাকা ঈদ উপহার হিসেবে দেয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আপেল মাহমুদ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, দেশরত্ন শেখ হাসিনার দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ উক্ত প্রতিষ্ঠানের একাডেমিক যাত্রার শুরু থেকেই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনে সব সময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে।

তারই ধারাবাহিকতায় বৈশ্বিক মহামারি কভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটকালে এই সহায়তা দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯