শনিবার, ২৫ Jul ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
এবার ঘরে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করবেন খালেদা জিয়া

এবার ঘরে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ দুই বছর পর এবার স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করবেন।

তবে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ও অসুস্থ হওয়ায় এবার ঘরেই কাটবে সাবেক এই প্রধানমন্ত্রীর ঈদের দিনটি। পরিস্থিতি বিবেচনায় এবার বাতিল করা হয়েছে তার সঙ্গে নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় কর্মসূচিও। দুর্নীতি মামলায় জামিনে গত ২৫ মার্চ মুক্তি পেয়ে বর্তমানে গুলশানের বাসায় আছেন খালেদা জিয়া।

বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান, খালেদা জিয়া এখন অন্যের সাহায্য ছাড়া চলাচল করতে পারেন না। বাড়ির দোতলা থেকে নিচতলায় নামাও তার পক্ষে সম্ভব নয়। ফলে ঈদের দিন নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না তিনি। তবে লন্ডনে অবস্থানরত ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সঙ্গে তিনি ফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এ ছাড়া পরিবারের সদস্য এবং হাতেগোনা কয়েকজন সিনিয়র নেতাকে ঈদের দিন সাক্ষাৎ দিতে পারেন খালেদা জিয়া। তবে এখনো এ ধরনের কোনো কর্মসূচি রাখা হয়নি। এদিকে ঈদের দিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধে দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

প্রতি বছর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। তবে এবার শুধু দলের স্থায়ী কমিটির সদস্যরাই সেখানে যাবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯