শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আমতলী উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদকের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদকের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধি ॥ আমতলী উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুস সোবাহান লিটনের উদ্যোগে তিন’শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। শনিবার ইউএনও মনিরা পারভীন এ খাদ্য সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ।

জানাগেছে, করোনা ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়ার পর আমতলী উপজেলায় অন্তত ৩০ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ে। এ কর্মহীন মানুষের কষ্ট লাঘবে আমতলী উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আবদুল সোবাহান লিটন উপজেলা হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরনের উদ্যোগ নেন।

শনিবার উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিন’শ হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরন করা হয়। খাদ্য সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার ও উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল সোবাহান লিটন প্রমুখ। প্রত্যেক হতদরিদ্র পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পিয়াজ ও এক লিটার তেল বিতরন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯