রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আবারও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের খোঁজ নেই

আবারও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের খোঁজ নেই

নিউজ ডেস্ক ॥ তিন সপ্তাহ ধরে আবার জনসম্মুখে আসা বন্ধ হয়ে গেছে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের। এমনকি দেশটির সংবাদমাধ্যমেও তাকে নিয়ে কোনো সংবাদ প্রকাশিত হচ্ছে না। বিশ্লেষকদের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে। এপ্রিল ও মে মাসে কিম চার বার জনসম্মুখে এসেছিলেন। অথচ গত বছর একই সময়ে তিনি ২৭ বার জনসম্মুখে এসেছিলেন। কোরিয়া রিস্ক গ্রুপের প্রধান নির্বাহী শাদ ও’ক্যারল জানান, ২০১১ সালে ক্ষমতায় আসার পর উন সবচেয়ে কম জনসম্মুখে এসেছিলেন ২০১৭ সালে। ওই বছর তাকে ২১ বার জনসম্মুখে দেখা গিয়েছিল। ও’ক্যারল বলেন, ‘এটা স্বাভাবিক কর্মকাণ্ড নয়।’

অবশ্য দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বিশ্বাস করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগের কারণে কিম জং উন জনসমাবেশ এড়িয়ে চলছেন। করোনা প্রাদুর্ভাবের কারণে অনেক সরকারি অনুষ্ঠান বাতিল করেছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ মন্ত্রীর কাছে শুক্রবার উনের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে উনের জনসম্মুখে কম উপস্থিতি নতুন কিছু নয়।

গত ১২ এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত উনকে জনসম্মুখে দেখা যায়নি। ওই সময় কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন উন। অস্ত্রোপচারের পর তার অবস্থা সংকটজনক। আবার কেউ কেউ দাবি করেন, মারাই গেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ২ মে জনসম্মুখে হাজির হন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯