সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
হবিগঞ্জে এক লাখ ৬৯ হাজার টাকায় এক পেঁপে বিক্রি

হবিগঞ্জে এক লাখ ৬৯ হাজার টাকায় এক পেঁপে বিক্রি

নিজস্ব প্রতিবেদক ॥ হবিগঞ্জের মাধবপুরে একটি পেঁপে আকাশছোঁয়া দামে বিক্রি হয়েছে। পেঁপেটি এক লাখ ৬৯ হাজার টাকায় বিক্রি হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার শাহজাহানপুর ইউপির বনগাঁও জামে মসজিদের গাছের পেঁপেটি মুসল্লিদের উপস্থিতিতে নিলাম হয়।

জানা যায়, বনগাঁওয়ের আব্দুস সাত্তার প্রথমে তিন হাজার টাকায় পেঁপেটি কিনে মসজিদে দান করেন। পরে আশরাফ মিয়া ১০ হাজার টাকায় পেঁপেটি কিনে আবারো মসজিদে দান করেন। এরপর ইউপি সদস্য আমির আট হাজার টাকায়, শহীদ মিয়া ৭০ হাজার টাকায় পেঁপেটি কিনে আবারো মসজিদে দান করেন। পর্যায়ক্রমে সবাই পেঁপেটি নিলামে কিনে আবারো মসজিদে দান করতে থাকেন। এক পর্যায়ে পেঁপেটির মূল্য এক লাখ ৬২ হাজার টাকা দাঁড়ায়।

পরদিন ইফতারের সময় আবারো সাত হাজার টাকায় পেঁপেটি বিক্রি হয়। শেষ পর্যন্ত পেঁপেটির বিক্রয় মূল্য এক লাখ ৬৯ হাজার টাকায় দাঁড়ায়।

বনগাঁও গ্রামের আশরাফ মিয়া জানান, পেঁপে বিক্রির পুরো টাকাই বনগাঁও জামে মসজিদের উন্নয়নের কাজে ব্যবহৃত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯