শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিরাজগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল ওজনে কম দেওয়ায় কার্ডধারীদের বিক্ষোভ

সিরাজগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল ওজনে কম দেওয়ায় কার্ডধারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ॥ সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাউল ওজনে কম দেওয়ায় বিক্ষোভ করেছে কার্ডধারীরা।

শুক্রবার সকালে বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের ৭নং ওয়ার্ডের নিয়ামতপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ডিলার ফিরোজ আলম খান উপজেলার আলমপুর গ্রামের মৃত ফজল খানের ছেলের ও সাবেক ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক।

সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাউল বিতরণ করার নিয়ম থাকলেও ট্র্যাক অফিসার মোঃ তরিকুল ইসলামের উপস্থিততে প্রতি বস্তাতে ২/৩ কেজি কম দেওয়ার অভিযোগ উঠেছে ডিলার ফিরোজ আলমের বিরুদ্ধে। ডিলার ফিরোজ আলম সেখের নামের সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ৫৯০টি কার্ড বরাদ্দ রয়েছে।

এসময় ৩০ কেজি চাউল ওজনে ২/৩ কেজি কম দেওয়ায় কার্ডধারীরা প্রতিবাদ করলে কার্ডধারীদের সাথে দূর্ব্যবহার করে। এঘটনায় ফিরোজ আলম সেখের ডিলার বাতিলের জন্য বিক্ষোভ করে কার্ডধারীরা।

সরেজমিনে গিয়ে জনা যায়, দীর্ঘ ৩ বছর ধরে ডিলার ফিরোজ আলম সেখ চাউল কম দিয়ে আসছে। আমরা এই প্রতিবাদ করলে তিনি আমাদের ভয়ভীতি ও নানাভাবে হুমকী দেয় এবং লাঠিয়াল বাহিনী দিয়ে তাদের মারধর করতে আসে বলে অভিযোগ কার্ডধারী ও এলাকাবাসীর। এই ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না।

ভুক্তভোগীরা আরো অভিযোগ করে বলেন, এই ডিলাম আলম একজন নেশাগ্রস্ত ব্যক্তি। তার সামনে কথা বলতে ভয় লাগে। নেশার ঘোরে কখন কি করে ফেলে বলা যায় না। ফিরোজ আলমের বাড়ী বহুলী ইউনিয়নের আলমপুর গ্রামে, সে কিভাবে নিয়মতপুরের ৭নং ওয়ার্ডের ডিলার পায়। ফিরোজ আলম বহুলী ইউনিয়নের নেশার সম্রাজ্য তৈরি করেছে এবং বিভিন্ন এলাকায় তার মাদক বিক্রীর জন্য প্রতিনিধি নিয়োগ দেওয়া আছে।

এলাকায় মাদক সম্রাট হিসেবে তার নামডাক আছে। মাদক বিক্রী ও মাদক সেবনে কারণে এলাকার কেউ তার সাথে কথা বলেনা। নেশার কারণে বহুলী ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলে নিজ দলের লোক তাকে প্রত্যাক্ষান করেছে। নির্বাচনে তিনি পারাজিত হয়েছেন। এর আগেও চাউল কম দেওয়ায় তার বিরুদ্ধে একাধিক বার বিক্ষোভ করেছে কার্ডধারীরা।

এ বিষয়ে ডিলাম মো. আলম সেখ বলেন, ওজনে কম দিচ্ছি, আপনারা যা পারেন তা লেখেন।

এ ব্যাপারে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার জানান, আমি এই ঘটনা শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। কোন অনিয়ম হলে ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯