শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজধানীর মাদক ব্যবসায়ীদের কাছে অস্ত্র বিক্রি করতো ওরা কাড়া

রাজধানীর মাদক ব্যবসায়ীদের কাছে অস্ত্র বিক্রি করতো ওরা কাড়া

নিউজ ডেস্ক ॥ রাজধানীতে জরুরি প্রাণি খাদ্য উৎপাদন কাজে নিয়োজিত স্টিকার লাগিয়ে অস্ত্র ও মাদক পাচারের সময় চারজনকে আটক করেছে র‌্যাব। তারা নির্বিঘ্নে মাদক কারবারি চালিয়ে যাওয়ার জন্য মাদক ব্যবসায়ীদের কাছে অস্ত্র বিক্রি করতো বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে । রাজধানীর আদাবর থানার রিং রোডের হক সাহেবের মোড়ে গতকাল বৃহস্পতিবার রাতে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের থেকে ২টি দেশি বন্দুক, ৬ রাউন্ড গুলি ও প্রত্যেকের কাছ থেকে ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহণে ব্যবহৃত গাড়িটি আটক করা হয়। এরা হলো- মো. ওসমান, শাহজাহান সরকার, সেলিম সরকার ও নুর ইসলাম।

শুক্রবার র‌্যাব-২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির কমান্ডার পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী অভিযান প্রসঙ্গে বলেন, গতরাতে গোপন সংবাদে জানতে পারি কক্সবাজার থেকে কাঁচামাল পরিবহণের আড়ালে মাদক ও অস্ত্রের চালান পাচারের উদ্দেশ্যে অস্ত্রধারী মাদক ব্যবসায়ী আসছে।

পরে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গাড়ি ও তার যাত্রীদের তল্লাশি করে কাঁঠাল ও ডাব ভর্তি ১টি পিকআপে থাকা ৪ জন ব্যক্তির দেহ তল্লাশি করলে ২জনের পিঠে থাকা ব্যাক প্যাক ব্যাগে ২টি দেশি বন্দুক, ৬ রাউন্ড গুলি ও চারজনের প্রত্যেকের কাছ থেকে ৭ হাজার ইয়াবা উদ্ধার ও পরিবহণে ব্যবহৃত গাড়ি আটক করা হয়।

মাদক পাচারের কৌশল হিসেবে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, আসামিরা তাদের গডফাদারদের অর্থ ও পরিবহণ সহযোগিতা নিয়ে দীর্ঘদিন থেকে কক্সবাজার এলাকা থেকে পিকআপটিতে সাদা কাগজে ‘জরুরি প্রাণী খাদ্য উৎপাদন কাজে নিয়োজিত’ স্টিকার সাঁটিয়ে এসব চালান বহন করে ঢাকা ও গাজীপুরে সরবরাহ করে থাকে।

অস্ত্র পাচার সংক্রান্তে আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানায়, মাদক ব্যবসা নির্বিঘ্ন করার জন্য তার চাহিদামত কক্সবাজার থেকে অস্ত্রের চালান নিয়ে মাদক ব্যবসায়ীদের কাছে চড়া দামে বিক্রি করতো।

আসামিরা আরো জানায়, কক্সবাজার থেকে রওনার সময় তাদের সামনে প্রাইভেটকার যোগে একটি এক্সপার্ট পার্টি থাকে। রাস্তায় চেকপোস্ট থাকলে বা গাড়ি তল্লাশে হলে এক্সপার্ট পার্টি সামনে থেকে সতর্ক করে দেয়।

তাদের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় অস্ত্র আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯