সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে লকডাউনের মধ্যে রাস্তায় পড়ে থাকা মরা কুকুরের মাংস ভক্ষণের (ভিডিও)

ভারতে লকডাউনের মধ্যে রাস্তায় পড়ে থাকা মরা কুকুরের মাংস ভক্ষণের (ভিডিও)

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার ঠেকাতে ঘোষিত লকডাউনে বিপর্যয়কর পরিস্থিতিতে পড়েছে ভারত ও বাংলাদেশের শ্রমিকরা যারা নিজ এলাকার বাইরে কাজ করতেন। বিপাকে পড়েছেন গরিব মানুষরাও। কাজ বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে শত শত মাইল হেঁটে অনেক শ্রমিক মারা গেছেন। কেউ আবার ট্রাকে চেপে বাড়ি ফিরতে গিয়ে প্রাণ হারিয়েছেন। ত্রাণের আসায় অনেক দরিদ্র মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।

তবে এবার যে চিত্র সামনে আসলো তা এক কথায় অবর্ণনীয়। খিদের জ্বালায় প্রকাশ্য রাস্তায় বসে এক ব্যক্তি মরা কুকুরের মাংস খাচ্ছেন! এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এই সময় জানায়, ঘটনাটি ঘটেছে ভারতের জয়পুরের কাছে দিল্লি-জয়পুর মহাসড়কের ওপরে।

ভিডিওতে দেখা যাচ্ছে, মহাসড়কের ওপরে বসে আছেন এক ব্যক্তি। তার সামনে পড়ে আছে একটি মরা কুকুর। আর সেই মরা কুকুরের শরীর থেকে মাংস ছিঁড়ে খেতে দেখা যাচ্ছে ওই ব্যক্তিকে।

বেশ কিছুক্ষণ চলে সেই দৃশ্য। তবে একটু পরে একজন একটি গাড়ি থেকে নেমে এসে ওই ব্যক্তিকে একটি খাবারের প্যাকেট ও পানির বোতল দিয়ে যান।

ঘটনাটি সামনে আসতেই ফের শোরগোল পড়ে যায় সামাজিক মাধ্যমে। অভিবাসী শ্রমিক আর গরিব মানুষের জন্য পরিকল্পনা না করেই কি লকডাউন দেওয়া হয়েছে।

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে ৬০ বছর বয়সী এক পরিযায়ী শ্রমিক না খেতে পেয়ে মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র থেকে পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে উত্তরপ্রদেশে নিজের বাড়ির দিকে হাঁটা শুরু করেছিলেন ওই শ্রমিক। তিন দিন ধরে টানা হেঁটেই গিয়েছেন। কিন্তু জোটেনি কোনো খাবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯