শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ব্রাহ্মণবাড়িয়ার ২ কোটি টাকার ত্রাণ ৪০ হাজার পরিবারকে দিয়েছেন আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার ২ কোটি টাকার ত্রাণ ৪০ হাজার পরিবারকে দিয়েছেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ॥ বিগত প্রায় ২ মাসে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ২ কোটি ৮০ লাখ ৬১ হাজার ৯০০ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। পর্যায়ক্রমে ৩৯ হাজার ৬০৫টি কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে তিনি এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। করোনা ভাইরাস পরিস্থিতির শুরু থেকেই নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা- আখাউড়া উপজেলার কর্মহীন ও অভাবগ্রস্ত মানুষের পাশে রয়েছেন তিনি। সেজন্য নির্বাচনী এলাকায় তিনি এখন গরীবের বন্ধু হিসেবে খ্যাত।

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বিগত ২৪ মার্চ ২ হাজার ৫০ টি অসহায় পরিবারের জন্য ব্যক্তিগত ১৮ লাখ টাকার ত্রাণ সামগ্রী বরাদ্দ প্রদানের মধ্য দিয়ে নির্বাচনী এলাকায় ত্রাণ কার্যক্রম শুরু করেন আইনমন্ত্রী আনিসুল হক। দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় তিনি এসব ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ হিসেবে চাল,ডাল,তেল,আলু,পিঁয়াজ ও সাবান দেয়া হয় এবং তা হত দরিদ্র ও কর্মহীন মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়। করোনা কালে যারা ফোন করে বা অন্য কোনভাবে খাদ্য সমস্যার কথা বলেছেন, তাদের বাসায় জরুরি ভিত্তিতে খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন আইনমন্ত্রী।

বিগত সময়ে তার তত্ত্বাবধানে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নে ৫০২৭ টি পরিবারকে ৩৩ লাখ ৫১ হাজার ৩০০ টাকার, মেহারী ইউনিয়নে ১৭২০টি পরিবারকে ১২ লাখ ৮০ হাজার টাকার, বাদৈর ইউনিয়নে ১৮৬৫টি পরিবারকে ১৫ লাখ ৪৫ হাজার টাকার, খাড়েরা ইউনিয়নে ৩২৫৮টি পরিবারকে ৩৩ লাখ ৪৭ হাজার ৪০০ টাকার, বিনাউটি ইউনিয়নে ২০৩৫টি পরিবারকে ১২ লাখ ৮ হাজার ৬০০ টাকার, গোপীনাথপুর ইউনিয়নে ৫৩৮২টি পরিবারকে ৩৪ লাখ ৭০ হাজার টাকার, পশ্চিম কসবা ইউনিয়নে ২৩৪২টি পরিবারকে ১১ লাখ ৩৯ হাজার টাকার, কুটি ইউনিয়নে ৩৩৮০টি পরিবারকে ১০ লাখ ৬২ হাজার ১০০ টাকার, কাইমপুর ইউনিয়নে ৩৫৯১টি পরিবারকে ১৫ লাখ ৪১ হাজার টাকার, বায়েক ইউনিয়নে ৫৯০৬টি পরিবারকে ৫৩ লাখ ২২ হাজার টাকার এবং কসবা পৌর এলাকায় ৫০৯৯টি পরিবারকে ২৯ লাখ ৯৫ হাজার টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে আইনমন্ত্রীর ব্যক্তিগত অর্থায়নে কসবা ও আখাউড়ার ১০ হাজার মানুষের মাঝে প্রায় ৪১ লাখ টাকার নতুন কাপড় বিতরণ করা হয়েছে।

আইনমন্ত্রীর পক্ষে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এসব ত্রাণ ও নতুন কাপড় বিতরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯