সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ব্রাজিলে ২০ হাজারের বেশি করোনায় মৃত্যু

ব্রাজিলে ২০ হাজারের বেশি করোনায় মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৫৬৪ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯২১। অপরদিকে, এখন পর্যন্ত মারা গেছে ২০ হাজার ৪৭ জন।

দেশটিতে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ২৫ হাজার ৯৬০ জন। সেখানে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ৬৪ হাজার ৮৭৯টি। তবে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

গত কয়েকদিনে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। ২০ তারিখের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৪৭২ জন। অপরদিকে মারা গেছে ৯১১ জন।

তার আগের দিনের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৫১৭। অপরদিকে মারা গেছে ১ হাজার ১৩০ জন।

এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে করোনার বিস্তার ঘটেছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক বেশি। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস।

বর্তমানে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ দেশগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এমনকি লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই করোনায় আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি। খবর আল জাজিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯