রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্বের সৌদি আরবসহ যেসব দেশে ঈদ রোববার

বিশ্বের সৌদি আরবসহ যেসব দেশে ঈদ রোববার

অনলাইন নিউজ ॥ তুরস্ক, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও সৌদি আরবে শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শনিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হওয়ায় ওই চারটি দেশে রোববার ঈদুল ফিতর উদযাপন হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে চারটি দেশের সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। এরইমধ্যে সৌদি আররে শাওয়াল মাসের চাঁদ না দেখায় রোববার ঈদুল ফিতর উদযাপন হবে বলে খবর প্রকাশ করেছে আরব নিউজ।

তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির আকাশে শাওয়াল মাসের চাঁদ না দেখায় রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। ইন্দোনেশিয়ার জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানায়, দেশটিতেও রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

অন্যদিকে, অস্ট্রেলিয়ান জাতীয় ইমাম পরিষদ বলেছে, শনিবার রমজানের শেষ দিন হবে। তাই শাওয়াল মাসের প্রথম দিন রোববার হয়। তাই এই দিন ঈদুল ফিতর উদযাপিত হবে।

করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বের মতো মুসলিম দেশগুলোতেও মেনে চলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি। তাই অনেক দেশে স্বাভাবিকভাবে রমজানের তারাবিহ নামাজ পড়া যায়নি। এরইমধ্যে সংযুক্ত আরব আমিরাতসহ কিছু দেশে ঈদের জামাত হবে না বলে জানা গেছে। তবে কিছু দেশ সীমিত উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজের জামাত আদায়ের নির্দেশনা দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯