শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
মামুন আহমেদ :: বানারীপাড়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ৫ হাজার টাকা করে উপহার হিসেবে বিতরণ করা হয়। শুক্রবার(২২ মে) বিকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো.শাহে আলম প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলার প্রায় ৫শত মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে এ নগদ অর্থ বিতরণ করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়ার পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস- চেয়ারম্যান নুরুল হুদা, থানার অফিসার ইনচার্জ(ওসি) শিশির কুমার পাল, ইউপি চেয়ারম্যান খিজির সরদার ও আব্দুল জলিল ঘরামী, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এ. টি. এম. মোস্তফা সরদার, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাসুদ করিম, প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি জাকির হোসেন, সম্পাদক সুজন মোল্লা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে দেশের মসজিদগুলোতে মুসল্লির সংখ্যা কম হওয়ায় দান ও অন্যান্য সাহায্যের পরিমাণ কমে মসজিদের আয় কমে গেছে। এ কারণে মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী দেশের আড়াই লাখ মসজিদে ৫ হাজার টাকা করে ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা উপহার হিসেবে দেন। যা মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে বিতরণ করা হয়