মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
বরিশাল সদর উপজেলা টুংগিবাড়ীয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সেক্রেটারি মোঃ আলতাফ হোসেনের উপর সন্ত্রাসীর হামলা। আলতাফ হোসেন বলেন, ‘স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা চলছে। এর ফলে আশেপাশের এলাকায় চুরিসহ নানান অপরাধ বৃদ্ধি পেয়েছে।
’ তিনি অভিযোগ করেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনটি মোটরসাইকেলে আট সন্ত্রাসীর একটি দল লোহার রড ও হাতুড়ি নিয়ে তাকে বাড়ির সামনে পেয়ে অনেক মারে।তারা আপত্তিকর ভাষায় গালি-গালাজ করতে শুরু করে এবং হাতুড়ি দিয়ে বারবার শরীরে আঘাত করতে থাকে। পরে স্থানীরা আহত কে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে চিকিৎসকরা আইসিইউতে আশংকা জনক অবস্থায় ভর্তি রয়েছে। আহতদের পরিবারের লোকজন জানায়, পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী মনির হোসেনের নেতৃত্বে তার বাহিনীর ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে এলোপাতাড়ি হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে আওয়ামী লীগের নেতা মোঃ আলতাফ হোসেন কে।
জানা গেছে, গত কিছুদিন আগে আলতাফ হোসেন কে গালাগাল করে সন্ত্রাসী মনির হোসেন। এর জের ধরেই পরিকল্পিতভাবে সোমবার রাত ৮টায় এলাকায় আলতাফ হোসেন কে বাড়ির সামনে একা পেয়ে হামলা চালায় মনির ও তার ভাড়াটে বাহিনীর সদস্যরা। থানায় খোঁজ নিয়ে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মনির হোসেন এলাকায় ডাকাতিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। এলাকার লোকজন জানান, একাধিক মামলার আসামি মনির একসময় পেশাদার ডাকাত হিসেবে এলাকায় পরিচিত।
একাধিকবার র্যাব, ডিবি ও পুলিশের হাতে আটক মনিরের অপকর্মে বাঁধা দেয়া ও প্রতিবাদ করাই কাল হয়ে দাঁড়িয়েছে আলতাফের জন্য। স্থানীয় লোকজন বলেন, আমরা এঘটানার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আওয়ামী লীগের নেতা আলতাফ হোসেনের ওপর সন্ত্রাসী হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।