শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘনটায় আটক ২

বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘনটায় আটক ২

অনলাইন ডেস্ক ॥ কথিত চিকিৎসক ও আনোয়ারা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক হেদায়েত উল্লাহ বরিশালের গৌরনদীতে ভুল চিকিৎসায় আফরোজা আক্তার মুন্নী নামে এক প্রসূতি ও তার গর্ভজাত সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আনোয়ারা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল টেকনোলজিস্ট অজয় হালদার ও অপারেশন থিয়েটারের সহযোগী রিপন মিস্ত্রিকে আটক করেছে পুলিশ।

ঘটনার পর পরই ক্লিনিক থেকে পালিয়ে গেছে কথিত চিকিৎসক ও আনোয়ারা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক হেদায়েত উল্লাহ। ভুল চিকিৎসায় মৃত প্রসূতি উজিরপুর উপজেলার শোলক ইউপির দত্তেস্বর গ্রামের কুদ্দুস তালুকদারের স্ত্রী।

গৃহবধূর স্বজনরা জানায়, প্রসব বেদনা শুরু হওয়ার পর অস্ত্রোপচারের জন্য মুন্নীকে বৃহস্পতিবার দুপুরে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেলে অস্ত্রোপচারের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে সার্জন হিসেবে উপস্থিতি করে হেদায়েত উল্লাহ ওই প্রসূতিকে ভুল এ্যানেসথেসিয়া পুশ করার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

তাৎক্ষণিক বিষয়টি ধামাচাঁপা দিতে ক্লিনিক কর্তৃপক্ষ রোগীর অবস্থা খারাপ বলে শেবাচিম হাসপাতালে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসে।

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর বিষয়টি জানতে পেরে সন্ধ্যায় তার স্বজনরা বিক্ষোভ করে। এর আগে হেদায়েত উল্লাহসহ অন্য চিকিৎসক কৌশলে ক্লিনিক থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতে গৃহবধূ আফরোজা আক্তার মুন্নীর মরদেহ উদ্ধার করে। এ সময় ক্লিনিকের দুইজন স্টাফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিষয়টি ধামাচাঁপা দেয়াসহ ঘটনাস্থলে উপস্থিত এক চিকিৎসককে রক্ষার জন্য একটি মহল জোর প্রচেষ্টা চালাচ্ছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় গৃহবধূর স্বামী কুদ্দুস তালুকদার থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

হেদায়েত উল্লাহ একজন ফার্মাসিস্ট হয়েও নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে অপচিকিৎসা দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। গত বছরের মে মাসে অপচিকিৎসার অভিযোগে হেদায়েত উল্লাহ গ্রেফতার হয়। বেশ কিছুদিন কারাভোগ করে জামিনে বের হয়ে পুনরায় অপচিকিৎসা শুরু করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯