শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক ॥ করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল বন্ধ রাখার পর শুক্রবার (২২ মে) সকালে ফের ফেরী চালু করেছে বিআইডিব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ। এ রুটে এখন চলছে ৭টি ফেরী।
দৌলতদিয়া ঘাটের বিআইডিব্লিউটিসি এর ডিজিএম মো. জিল্লু রহমান জানান, করোনা পরিস্থিতির মোকাবেলায় কয়েকদিন ধরে দিনে ফেরী বন্ধ রাখা হতো। কিন্তু বর্তমানে ট্রাকসহ শতাধিক প্রাইভেটকার পারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। অতিরিক্ত যানবাহনের চাপে কর্তৃপক্ষের নির্দেশনায় প্রথমে সকালে ৫টি ফেরী চালু করা হয়েছে এবং পরে আরো দুইটি রো রো ফেরী চালু করা হয়েছে।