শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নোয়াখালীতে ঈদে নতুন নোটে ২৭ লাখ টাকা নেতাকর্মীর মাঝে বিতরণ করলেন এমপিপুত্র

নোয়াখালীতে ঈদে নতুন নোটে ২৭ লাখ টাকা নেতাকর্মীর মাঝে বিতরণ করলেন এমপিপুত্র

নিউজ ডেস্ক ॥ নোয়াখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই হাজার ৫০০ ছাত্রলীগ নেতা-কর্মীর মাঝে কচেকচে নতুন নোটে ২৭ লাখ টাকা বিতরণ করেছেন নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর একমাত্র পুত্র সাবাব চৌধুরী। জেলার চার উপজেলা ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এমপি পুত্র সাবাব চৌধুরী এ এন্ড জে গ্রুপের পরিচালক।

বৈশ্বিক মহামারি করোনার এ দুর্যোগে এমপি পুত্রের ঈদ উপহার পেয়ে খুশি ছাত্রলীগ নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার ও শুক্রবার জেলার কবিরহাট উপজেলার কালামুন্সী বাজার সংলগ্ন নিজ বাসভবনে নেতাকর্মীদের হাতে ঈদের এ শুভেচ্ছা উপহার তুলে দেন সাবাব চৌধুরী।

সাবাব চৌধুরীর ব্যক্তিগত সহকারী জিয়াউর রহমান সম্রাট বলেন, বৈশ্বিক মহামারি করোনার এ দুর্যোগে জেলার কর্মহীন-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে একরামুল করিম চৌধুরী ফাউন্ডেশন। জেলার বাইরে সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ডাক্তার, পুলিশ, সাংবাদিকের পরিবারকে এ ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে।

মহামারি করোনাভাইরাসের প্রার্দুভাব শুরুর প্রথম থেকেই এর প্রভাব মোকাবিলায় সাবাব চৌধুরীর বাবা নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী দিনরাত জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। এ কাজে সম্মুখভাগে থেকে সহযোগিতা করছে ছাত্রলীগ।

তিনি বলেন, দুর্দিনে কৃষকের ক্ষেতের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ। করোনা প্রতিরোধে জেলার প্রতিটি পাড়া-মাহল্লায় চালাচ্ছেন সচেতনতামূলক প্রচারণা। বিলি করেছেন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ত্রাণ। এসব কাজে নিজেদের সীমাবদ্ধতার কথা কোথাও প্রকাশ করেনি ছাত্রলীগ। পবিত্র ঈদুল ফিতরের আনন্দটুকু যেন তাদের মুখে অটুট থাকে, তাই নোয়াখালী জেলা ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, জেলা সদরের ১৩টি ইউপি ছাত্রলীগ, নোয়াখালী শহর ছাত্রলীগ, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগ, সোনাপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগ।

এছাড়া সুবর্ণচর উপজেলার ৮টি ইউপি ছাত্রলীগ, ৩টি কলেজ ছাত্রলীগ, কবিরহাট উপজেলার ৭টি ইউপি ছাত্রলীগ, কবিরহাট পৌরসভা ছাত্রলীগ, কবিরহাট সরকারি কলেজ ছাত্রলীগ, বেগমগঞ্জের চৌমুহনী পৌর ছাত্রলীগ ও চৌমুহনী সরকারি এসএ কলেজ ছাত্রলীগের মোট দুই হাজার ৫০০ নেতাকর্মীকে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রায় ২৭ লাখ টাকা ঈদ শুভেচ্ছা উপহার দেন সাবাব চৌধুরী।

তার বাবা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউপি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ঈদের শুভেচ্ছা হিসেবে নগদ টাকা বিতরণ অব্যাহত রেখেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯