শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাজীপুরে প্রকৌশলী দেলোয়ার হত্যা তদন্ত চায় আইইবি

গাজীপুরে প্রকৌশলী দেলোয়ার হত্যা তদন্ত চায় আইইবি

নিউজ ডেস্ক ॥ গাজীপুর সিটি করপোরেশনের (অঞ্চল-৪) নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন (৫০) হত্যার অধিকতর তদন্তের দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। শুক্রবার (২২ মে) অনলাইনে আইইবি’র ৬৯৫তম নির্বাহী কমিটির সভায় আইইবি’র নির্বাহী কমিটির সদস্যরা এই দাবি জানিয়েছেন।

সভায় আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্বে এবং সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদের সঞ্চালনায় নির্বাহী কমিটির সদস্যরা বলেন, খুব দ্রুততম সময়ের মধ্যে প্রকৌশলী দেলোয়ার হোসেনকে হত্যার সাথে জড়িত তিন জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলাবাহিনী। এখন দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে প্রকৌশলী দেলোয়ার হোসেনকে হত্যার অধিকতর তদন্তের দাবি করছি। অধিকতর তদন্তের মাধ্যমে আরো যদি কেউ জড়িত থাকে তাহলে এদের বের করে শাস্তির দাবি জানাচ্ছি।

এর আগে আইইবি’র ৬৯৪ তম নির্বাহী কমিটির সভায় এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত বিচার দাবি জানিয়েছিল আইইবি’র নির্বাহী কমিটির সদস্যরা। পরে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর দফতরসহ সংশ্লিষ্ট দফতর গুলোতে চিঠি দেয় আইইবি।

প্রসঙ্গত, প্রকৌশলী দেলোয়ার মিরপুরের বাসা থেকে গত ১১ মে সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কর্মস্থলে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। পরে উত্তরা ১৭ নম্বর সেক্টরের ৫ নম্বর ব্রিজের পশ্চিম দিকের ৮ নম্বর রোডে পাশের একটি জঙ্গল থেকে প্রকৌশলী দেলোয়ারের লাশ উদ্ধার করা পুলিশ। পরে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে গাজীপুর সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী সেলিম হোসেন, গাড়িচালক হাবিব ও ভাড়াটে খুনি শাহিন হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯