মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গণপরিবহন বাদে সব যান চলাচলের অনুমতি! ঢাকার প্রবেশ পথে পুলিশের কড়াকড়ি নেই

গণপরিবহন বাদে সব যান চলাচলের অনুমতি! ঢাকার প্রবেশ পথে পুলিশের কড়াকড়ি নেই

নিউজ ডেস্ক ॥ গণপরিবহন বাদে বাকি সব যান চলাচলের অনুমতি দিয়েছে পুলিশ। ঢাকার প্রবেশ পথে চেকপোস্টে, পুলিশের তেমন কড়াকড়ি নেই। ফলে সকাল থেকেই অবাধে ঢাকা ছাড়ছে মানুষ।

ব্যক্তিগত যানবাহন চলাচলের অনুমতি দেয়া এবং ফেরি সার্ভিস চালু হওয়ায় মহাসড়ক ও ফেরি ঘাটে ঈদে ঘরফেরা মানুষের ভিড় বেড়েছে।

রাজধানীর গাবতলী, আমিনবাজারসহ অন্য সবপ্রবেশপথেই রয়েছে ঘরমুখো মানুষের ভিড়। ব্যাটারিচালিত রিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাস ভাড়া করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তারা। পায়ে হেঁটেও ঢাকা ছাড়ছেন অনেকে। এছাড়াও ট্রাক, কাভার্ড ভ্যান, লেগুনাও চলাচল করছে ব্যাপক হারে।

চাপ বেড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশমুখ আরিচা ও পাটুরিয়া ফেরি ঘাটে। পারপারের সময় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্টে বাধা না থাকায় গণপরিবহন ছাড়া সব যান চলছে।

সোমবার (১৮ মে) বাড়ি ফেরা মানুষের ঢল ঠেকাতে পাটুরিয়া-দৌলতদিয়াসহ সব নৌ রুটে ফেরি সার্ভিস বন্ধ করে দেয়া হয়। বিভিন্ন পয়েন্টে বসানো হয় পুলিশ চেক পোস্ট। নিরুৎসাহিত করা হয় মানুষের যাতায়াত।

তবে ব্যক্তিগত যান চলাচলের অনুমতির পর পাল্টে গেছে চিত্র। প্রাইভেট কার, মাইক্রোবাস থেকে শুরু করে পিকআপ ভ্যান, ইঞ্জিন চালিত রিক্সাসহ নানা যানবাহনে ঘাটে ভিড় করছে মানুষ।

মঙ্গলবার (১৯ মে) পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরীঘাটে গ্রামে ফেরা মানুষের উপচেপড়া ভিড় দেখা দিলে, তাদের সেখান থেকে ফিরে আসার আহ্বান জানান আইজিপি। করোনা সংক্রমণ রোধে ৫ এপ্রিল থেকে জরুরি সেবার বাইরে অন্য কারও ঢাকায় যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করে ডিএমপি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯