মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কক্সবাজারে করোনায় আক্রান্ত ৮ রোহিঙ্গা

কক্সবাজারে করোনায় আক্রান্ত ৮ রোহিঙ্গা

নিউজ ডেস্ক ॥ কক্সবাজারে একদিনে আট রোহিঙ্গাসহ ২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আরআরআরসি কমিশনারের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. শামসু দৌহা। তিনি জানান, কক্সবাজার মেডিকেল কলেজে ২৪ ঘণ্টায় ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৩৪ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। তাদের মধ্যে নতুন শনাক্ত হয়েছেন আট রোহিঙ্গাসহ ২৮ জন। এ নিয়ে ২১ জন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হলেন।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া জানান, নতুন শনাক্তের মধ্যে সদর উপজেলায় দুইজন, চকরিয়ায় ১৯ জন, মহেশখালীতে পাঁচ জন, পেকুয়া ও রামুতে একজন করে রয়েছেন।

তিনি আরো জানান, এ পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চার হাজার ৭৯৩ জনের নমুনা টেস্ট করে ৩৪৫ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে মহেশখালীতে ১৮ জন, টেকনাফে ৯ জন, উখিয়ায় ৩৬ জন, রামুতে পাঁচজন, চকরিয়ায় ১০৬ জন, কক্সবাজার সদরে ৯০ জন, কুতুবদিয়ায় একজন এবং পেকুয়ায় ২৭ জন রয়েছেন। এছাড়া আক্রান্ত রোহিঙ্গা ২১ জন। বাকিরা বান্দরবান ও চট্টগ্রামের সীতাকুণ্ড, লোহাগাড়া, সাতকানিয়ার বাসিন্দা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯