শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবারে বন্দীদের ঈদ আনন্দ ফোনে ফোনে

এবারে বন্দীদের ঈদ আনন্দ ফোনে ফোনে

অনলাইন ডেস্ক ॥ করোনা সংক্রমণ রোধে দেশের কারাগারগুলোতে বন্দীদের সঙ্গে স্বজনদের সরাসরি সাক্ষাত বন্ধ রয়েছে। যা অব্যাহত থাকবে ঈদের দিনেও। তবে এবার পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ফোনে কথা বলার সুযোগ পাবেন কারাবন্দীরা। শুধু ঈদ উপলক্ষেই না, করোনা সংক্রমণের শুরু থেকেই বন্দীদের জন্য করা হয়েছে এই ব্যবস্থা।

দেশে করোনা সংক্রমণ শুরুর পর মার্চের শেষে দিকে ৬৮টি কারাগারের সবগুলোতে বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাত সীমিত করে মাসে একদিন করা হয়। এপ্রিলের শুরুতে তা একেবারেই বন্ধ করে দেয় জেল কর্তৃপক্ষ। এর বিকল্প হিসেবে কারাবন্দীদের সঙ্গে স্বজনদের টেলিফোনে সাক্ষাতের ব্যবস্থা শুরু করে কারা কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন অনুসন্ধান ২৪কে বলেন, দেশের কারাগারগুলোতে করোনা সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে কারা কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে বন্দীদের সঙ্গে স্বজনদের সরাসরি সাক্ষাত পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। তবে চালু করা হয়েছে ফোনে কথা বলা। যা দেশের কারাগারের ২৩২ বছরের ইতিহাসে কখনো হয়নি।

তিনি বলেন, টাঙ্গাইল কারাগারে বন্দীদের সঙ্গে স্বজনদের ফোনে কথা বলার একটি পাইলট প্রজেক্ট চালু হয়। করোনা পরিস্থিতিতে এখন দেশের সবগুলো কারাগারেই এই সুবিধা চালু করা হয়েছে। লকডাউন তুলে নেয়ার পর বন্দীদের সঙ্গে স্বজনদের ফোনে কথা বলার সুযোগ অব্যাহত থাকবে কিনা তা সরকার সিদ্ধান্ত নিবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯