বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাতক্ষীরা ঘূর্নিঝড় আম্ফানের তাণ্ডবে ভেসে গেছে হাজারো চিংড়ি ঘের

সাতক্ষীরা ঘূর্নিঝড় আম্ফানের তাণ্ডবে ভেসে গেছে হাজারো চিংড়ি ঘের

নিউজ ডেস্ক ॥ সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডবে সাতক্ষীরার ২৫টি স্থানের বাঁধ ভেঙে ৪০টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এতে ভেসে গেছে কয়েক হাজার চিংড়ি ঘের। এছাড়া আম্ফানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার অসংখ্য গাছা-পালা, বাড়ি-ঘর পোল্ট্রি খামারের।

ডিসি এস এম মোস্তফা কামাল বলেন, ঝড়ে জেলা শহরসহ বেশ কয়েকটি এলাকা তছনছ হয়ে গেছে। ভেসে গেছে কয়েক হাজার চিংড়ি ঘের। এছাড়া এক নারীর মৃত্যুও হয়েছে।

তিনি আরো বলেন, বাঁধ মেরামত করতে পানি উন্নয়ন বোর্ডকে কাজ করতে বলা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসন কাজ শুরু করেছে।

বুধবার ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার বেগে বিকেল ৪টায় সুন্দরবন উপকূলে আম্ফান আছড়ে পড়ে। পরবর্তীতে ধীরে ধীরে এর গতিবেগ বেড়ে রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ১৪৮ কিলোমিটার বেগে পূর্বদিক থেকে পশ্চিম দিকে ঝড়ো হাওয়াটি প্রবাহিত হতে থাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯