সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শেরপুরে স্ত্রীকে বাঁচাতে মদ মাতালের ছুরিকাঘাতে নিহত হলেন কৃষক

শেরপুরে স্ত্রীকে বাঁচাতে মদ মাতালের ছুরিকাঘাতে নিহত হলেন কৃষক

নিউজ ডেস্ক॥ শেরপুরের নালিতাবাড়ীতে মাতালের ছুরিকাঘাতে সুনীল মারাক নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। বুধবার রাতে উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের কালাপানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুনীল মারাক উপজেলার পূর্ব সমশ্চুড়া গ্রামের বাসিন্দা।

নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, স্ত্রী, সন্তান ও মেয়ের জামাইকে নিয়ে বুরুঙ্গা কালাপানি এলাকা থেকে বোরো ধান কেটে ভ্যানে বাড়ি ফিরছিলেন সুনীল। পথে বিপরীত থেকে আসা মদ্যপ তিন মোটরসাইকেল আরোহী ভ্যানটির সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে পড়ে যান। এ সময় সুনীলের স্ত্রী দীবাশ মারাকে মারধর শুরু করেন ওই তিন মাতাল। পরে স্ত্রীকে বাঁচাতে গেলে তারা সুনীলকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ওসি আরো জানান, এ ঘটনায় তিন মাতালকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। তারা হলেন- নেত্রকোনার ধোবাউরার মুন্সিরহাট এলাকার বাসিন্দা পিরেন্দ্র সাংমা ও জামালপুরের স্বপন। তবে আরেকজনের পরিচয় জানা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯