রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ব্রাজিলে ২৪ ঘন্টায় করোনয় আক্রান্ত প্রায় ২০ হাজার, মৃত্যুর সংখ্যা ৮৮৮

ব্রাজিলে ২৪ ঘন্টায় করোনয় আক্রান্ত প্রায় ২০ হাজার, মৃত্যুর সংখ্যা ৮৮৮

নিউজ ডেস্ক ॥ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় ২০ হাজার মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৯৫১।

ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৯১ হাজার ৫৭৯ জন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৮৮৮ জনের।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৮ হাজার ৮৫৯ জন।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৩৫৭। এর মধ্যে মারা গেছে ১৮ হাজার ৮৯৪ জন।

ওই পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ১৬ হাজার ৬৮৩ জন। বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ৫৭ হাজার ৭৮০। তবে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়েছে। এর পরেই রয়েছে রাশিয়া।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরেই অবস্থান করছে ব্রাজিল। এমনকি লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই আক্রান্ত ও মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯