শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালের বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতিদের পাশে এসি ল্যান্ড

বরিশালের বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতিদের পাশে এসি ল্যান্ড

বাকেরগঞ্জ প্রতিনিধি :: আজ ২১মে সুপার সাইক্লোন আম্পান এর প্রভাবে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে ক্ষয়ক্ষতির সরেজমিন দেখতে বের হয়েছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃতরিকুল ইসলাম।

এসময় তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।এ এলাকার অধিকাংশ বাড়ি পানিতে নিমজ্জিত। চলাচলের রাস্তা ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে।সরকারের নির্দেশনায় উপজেলা প্রশাসন বাকেরগঞ্জ এর সহযোগিতায় বিভিন্ন সাইক্লোন শেল্টার এ রাত্রীযাপন করলেও ঘরবাড়িতে সব পানি উঠে বসবাস অযোগ্য হয়ে উঠেছে।এদিকে বসতবাড়িতে পানি না নেমে গেলে পানিবাহিত রোগব্যাধি ছড়িয়ে পড়তে পারে বলে এখানকার সাধারণ মানুষের অভিমত। এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী এলাকাবাসীর।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ডের কমিশনার মোঃমোকলেচুর রহমান।

এছাড়া ৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চন হাওলাদার এর বাড়িতে গাছ পড়ে ক্ষতি গ্রস্থ হয়েছে। ৫ নম্বর ওয়ার্ডের ছালাম শরীফ এর বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে, ও ১ নম্বর ওয়ার্ডের রিকশা চালক মজিবর বয়াতির রান্না ঘর এর টিন উড়িয়ে নিয়ে যায় ঝড়ো হাওয়া পরিবারটি জানেনা কবে আবার মেরামত করতে পারবে এ ঘরটি, বয়াতি তার ঘরটি মেরামতের জন্য সরকারি সহযোগিতার আশা করেন।

এছাড়া পাদ্রিশিবপুর ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিস এর উপর একটি গাছ পড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিদর্শনকালে সহকারী কমিশনার ভূমি মোঃতরিকুল ইসলাম বলেন জেলা প্রশাসক, বরিশাল এস, এম, অজিয়র রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ মাধবী রায় এর নির্দেশনা মোতাবেক সুপার সাইক্লোন আম্পান এর প্রভাবে এ উপজেলায় কি ধরণের ক্ষতি হয়েছে তা সরেজমিন দেখার জন্য বের হয়েছেন তিনি।

তিনি আরো জানান,ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের সরকারি সহযোগিতা প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ এর মাধ্যমে জেলা প্রশাসক বরিশাল বরাবর জনাবো।তিনি সবাইকে ধৈর্যের সাথে এ দুর্যোগ মোকাবেলার পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারের নির্দেশনা মেনে চলতে বিনীত অনুরোধ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯