শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পটুয়াখালী ঘূর্ণিঝড় আম্ফানে প্লাবিত

পটুয়াখালী ঘূর্ণিঝড় আম্ফানে প্লাবিত

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীতে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে জেলা শহর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপকুলীয় অঞ্চল প্রবল বেগে আঘাত হানে আম্ফান, তাণ্ডব চালায় মধ্যরাত পর্যন্ত। ঝড় আর বাতাসের বেগের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে নদ-নদীর পানি।

প্রশাসনের পদক্ষেপে উপকূলবাসী রক্ষা পেলেও জোয়ারে তলিয়ে গেছে কলাপাড়া, পায়রা বন্দর, রাঙ্গাবালী নিচু এলাকার বসতবাড়ি ও ফসলি জমি।

সরেজমিনে দেখা গেছে, জোয়ারের পানি জেলা শহরে ঢুকে পড়েছে। এতে পৌর এলাকার নিউমার্কেট, পুরান বাজার, কাঠ মহল, কাঠপট্টিসহ নিম্নাঞ্চলে ২-৩ ফুট পানি বেড়েছে। অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর পানি ঢুকেছে।

জেলা প্রশাসনের তথ্য জানা যায়- ঘুর্নিঝড় আম্ফানের তাণ্ডব থেকে উপকূলের মানুষকে রক্ষা করতে সাতশ আশ্রয়কেন্দ্র ও সাড়ে তিনশ মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে।

আরো জানা গেছে, কলাপাড়া ও গলাচিপা উপজেলায় নৌকা উল্টে ও গাছের ডাল মাথায় পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

রাঙ্গাবালীর ইউএনও মোহম্মদ মাশফাকুর রহমান জানান, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৪২ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। করোনা পরিস্থিতি মাথায় রেখে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরো জানান, জোয়ার বৃদ্ধি পাওয়ায় চরকাশেম, চরআণ্ডা, মাঝেরচর, বিবির হাওলা, গরুভাঙা, মধ্য চালিতাবুনিয়া, উত্তর চালিতা বুনিয়া, চরলতাসহ বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হলেও কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কলাপাড়ার ইউএনও হাসনাত মোহম্মদ শহিদুল্লাহ জানান, বুধবার সকালে পায়রা বন্দর এলাকায় নদীতে ট্রলার উল্টে সিপিপির এক স্বেচ্ছাসেবীর মৃত্যু হয়েছে। জোয়ারে চারি পাড়া, বানাতি পাড়া, পশুরিবুনিয়া, ১১ নম্বর হাওলা, ধনজুপাড়া, নয়া কাতা, চৌধুরী পাড়া, হাসনা পাড়া, মনজু পাড়া প্লাবিত হয়েছে।

১৭০টি সাইক্লোন শেল্টার ও ২৭টি আবাসিক হোটেল আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় ৮০ হাজার মানুষ ও ২০ হাজার গবাদিপশু আশ্রয় নিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯