শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রডবোঝাই ট্রাক উল্টে ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এদিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান।