শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
চঞ্চল সাহা,কলাপাড়া ॥ পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্নিঝড় আমফানের তান্ডবে পৌরশহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অন্ততঃ তিন শতাধিক ঘরবাড়ী বিধস্ত হয়েছে । এসময় সতর্কতা মূলক প্রচারনা চালাতে গিয়ে উপজেলার ধানখালী ইউনিয়নের ৭নং ইউনিটের ঘূর্নিঝড় প্র¯‘তি কমিটির ইউনিট টিম লিডার শাহআলম (৫০) নিখোঁজ হওয়ার পর সন্ধ্যায় ফাফেজ প্যাদার খাল থেকে তার লাশ উদ্ধার করা হয় । ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে গাছ চাঁপায় মাহবুবু (৩৫) নামে একজন আহত হয়েছে । তাকে ¯’ানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ঘুর্নিঝড়ের প্রভাবে নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৭ থেকে ৮ ফুট বেশী পানি বৃদ্ধি পাওয়ায় নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ৯ শতাধিক মাছের ঘের ও পুুকুর থেকে কোটি টাকার মাছ ভেসে গেছে । ক্ষতি হয়েছে বর্ষাকালীন সবজির ক্ষেত সহ বোরো ধানের । উপজেলার ১২ টি বৈদ্যুতিক খুঁিট উপড়ে গেছে, এছাড়া দু’শতাধিক স্পটে তারের উপর গাছ পড়ে ছিড়ে গেছে বৈদ্যুতিক তার ।
এ ব্যাপারে বঙ্গবন্ধু কলোনী এলাকার অধিবাসী মো.আলামিন জানান, তার ঘরে একটি গাছ পড়ে ঘরটি বিধ্বস্ত হয়েছে । তিনি মাত্র দু’মাস আগে কষ্টক্লেশ করে ঘরটি তুলেছিলেন ।
পৌরশহরের চিংগড়িয়া এলাকার অধিবাসী বিমল হাওলাদার জানান, তার পাশাপাশি দু’টি ঘর জুড়ে একটি গাছ পড়ে ঘরটি ভেঙ্গে যায় । তিনি সহ তার পরিবারের লোকজন রাত জেগে কাটিয়েছেন।এ সময় বাতাসের গতিবেগ ছিল অন্ততঃ ঘন্টায় ১৫০কিলোমিটার ।
দুপুরের তুলনায় সন্ধ্যায় জোয়ারের পানি বেড়ে যাওয়ায় ওয়াপদা বেড়িঁবাধের বাইরে অন্ততঃ দু’শতাধিক ঘরবাড়ী পানিতে প্লাবিত হয়েছে । এসময় হাজার মানুষ আশে পাশের সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে । অনেক মানুষ পানি বৃদ্ধির আশংকায় আশেপাশের বহুতল ভবন কিংবা স্কুল কলেজে নিরাপদ আশ্রয় নিয়েছে । তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবারের ব্যব¯’া করা হয়েছে ।
উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, ঘূর্নিঝড় আমফানের জন্য মোট ১৯৭ টি আশ্রয় কেন্দ্র প্রস্থত করে রাখা হয়েছিল । তবে এলাকায় বাতাসের পাশাপাশি পানি বৃদ্ধি পাওয়ায় গাছপালা ,ঘরবাড়ী সহ হাঁস-মুরগি গবাধি পশু ও মাছের ঘের’র ক্ষতি হয়েছে ।