শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এআইআইবি ২ হাজার ১২৫ কোটি টাকা ঋণ দেবে, মহামারি করোনা মোকাবিলায়

এআইআইবি ২ হাজার ১২৫ কোটি টাকা ঋণ দেবে, মহামারি করোনা মোকাবিলায়

অনলাইন ডেস্ক ॥ মহামারি করোনাভাইরাস মোকাবিলায় এবার বাংলাদেশের জন্য বাজেট সহায়তা হিসেবে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ১২৫ কোটি টাকা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে একটি কর্মসূচিতে সহ-অর্থায়ন হিসেবে এআইআইবি এ ঋণ দিচ্ছে।

গত ৭ মে এডিবি কোভিড-১৯ এর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অনুকূলে ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। এর দ্রুত ছাড় করতে এরইমধ্যে সরকারের সঙ্গে ঋণ চুক্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার কারণে ক্ষতিগ্রস্ত গরিব ও সুরক্ষিত নয় এমন জনগোষ্ঠীকে সহায়তা করতে সরকারের উদ্যোগ বাস্তবায়নে ব্যয় হবে এ ঋণের টাকা। ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান (এসএমই) এবং অনানুষ্ঠানিক খাতে যারা কর্মসংস্থান হারিয়েছে তাদের জন্য ও তৈরি পোশাক খাতের নারী শ্রমিকদের সহায়তা করা এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

এ বিষয়ে এআইআইবির ভাইস প্রেসিডেন্ট (বিনিয়োগ কার্যক্রম) ডি জে পান্ডিয়ান বলেন, করোনাভাইরাসের কারণে ঝুঁকিতে পড়া সদস্যদের সহায়তা করতে এবং তাদের সক্রিয় প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশের জন্য এ সহায়তা করা হচ্ছে।

বাংলাদেশ গত ৫ বছরে গড়ে ৭ দশমিক ৪ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে এবং এ প্রচেষ্টায় যাতে পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করতে একসঙ্গে সহযোগিতা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯