রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইরাকে নতুন জঙ্গি গোষ্ঠীর প্রধান গ্রেফতার

ইরাকে নতুন জঙ্গি গোষ্ঠীর প্রধান গ্রেফতার

অনলাইন ডেস্ক ॥ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নতুন নেতা আবদুল নাসের কিরদাসকে গ্রেফতার করেছেন ইরাকের গোয়েন্দা কর্মকর্তারা। আবু বকর আল বাগদাদির পর আইএসের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কিরদাস। খবর ডেইলি মেইলের। ন্যাশনাল ইরাকি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবু বকর আল বাগদাদীর উত্তরসুরি আবদুল নাসের কিরদাসকে গ্রেফতার করা হয়েছে।

তবে নতুন এই আইএস প্রধানকে কবে, কোথায়, কখন গ্রেফতার করা হয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। এছাড়া গ্রেফতার হওয়া নতুন আইএস প্রধানের যে ছবি প্রকাশ হয়েছে তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। কারণ এর আগে প্রকাশিত ছবির সঙ্গে এর মিল নেই।

২০১৯ সালের অক্টোবরে নিহত হন সাবেক আইএস প্রধান বাগদাদী। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, বাগদাদী কুকুরের মতো মৃত্যুবরণ করেছে।

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে ধরা পড়ার আগেই তিন সন্তানকে নিয়ে আত্মঘাতী হন আবু বকর আল বাগদাদাী।

এদিকে আইএসের নতুন প্রধান আবদুল্লাহ কিরদাস সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইনের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। এছাড়া বাগদাদী নিয়ন্ত্রিত এলাকায় মুসলিম অ্যাফেয়ার্সের ইনচার্জ ছিলেন কিরদাস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯