মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগারগাঁওয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত-১

আগারগাঁওয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত-১

নিউস্ব প্রতিবেদক ॥ রাজধানীর আগারগাঁওয়ে লিংক রোডে চেকপোস্টে তল্লাশির সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘গোলাগুলিতে’ এক বন্দুকধারী নিহত হয়েছেন বলে দাবি করেছে এই এলিট ফোর্স। এতে দুই র‌্যাব সদস্যও আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

নিহতের নাম মো. কবির হোসেন (৪৫)। তার বাড়ি গাজীপুরের শ্রীপুরে। র‌্যাবের দাবি, নিহত কবির মাদক ও অস্ত্র ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৩০ হাজার পিস ইয়াবা, গুলিসহ বিদেশি অস্ত্র ও ব্যবহৃত মোটরসাইকেল।

র‌্যাব-২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দিন ফারুকী জাগো নিউজকে বলেন, ‘রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় পঙ্গু হাসপাতালের সামনের সড়কে চেকপোস্ট চলছিল।

বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে একটি মোটরসাইকেলযোগে শ্যামলী দিক থেকে দুজন আসে। চেকপোস্টের ঠিক আগে র‌্যাবের উপস্থিত টের পেয়ে একজন নেমে যায়। এরপর হঠাৎ মোটরসাইকেল থেকে র‌্যাব সদস্যদের ওপর গুলিবর্ষণ শুরু করে।’

‘আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি বর্ষণ করে। গুলি বিনিময় দুই র‌্যাব সদস্য আহত হন। ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

‘পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও সার্চ করে পরিচয় নিশ্চিত হওয়া যায়। নিহতের নাম মো. কবির হোসেন। তার বাড়ি গাজীপুরের শ্রীপুরে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা ১৩টি মাদক ও অস্ত্র মামলার তথ্য নিশ্চিত হয়েছি।’

‘ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত দুই র‌্যাব সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে’,- বলছিলেন এসপি মহিউদ্দিন ফারুকী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯