শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লালমোহনে প্রেমের বিয়েই এখন কাল! প্রেমের সম্পর্ক ভাঙ্গার পরিবরের ষড়যন্ত্র

লালমোহনে প্রেমের বিয়েই এখন কাল! প্রেমের সম্পর্ক ভাঙ্গার পরিবরের ষড়যন্ত্র

নিজস্ব বার্তা পরিবেশক ॥ লালমোহনে প্রেমের বিয়ে মেনে না নিয়ে নবজাতক অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর পিতৃ পরিবার বিয়ে ভেঙে দেয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ রয়েছে। উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়ায় ৬নং ওয়ার্ডে ছিডু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। গৃহবধূর পিতৃ পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে বিয়ে ভেঙে দেয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ রয়েছে। জানা যায়, লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ১নং ওয়ার্ড গোদা খালী গ্রামের সাফু মাঝির ছেলে নয়ন ও আলা উদ্দিন ড্রাইভারের মেয়ের প্রেমের সম্পর্ক ধরে বিয়ে হয়। প্রায় বছর খানিক আগে তারা দুই জন পালিয়ে বিয়ে করে। কিš‘ তাদের এই প্রেম, এই বিয়ে মেনে নেয়নি আলা উদ্দিন ড্রাইভার। প্রেম করে পালিয়ে বিয়ে করাটাই নয়ন ও তার স্ত্রীর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তারা দুই জন ছিল একে অপরের আত্মীয় এবং পাশাপাশি বাড়ির বাসিন্দা। এক ছাদের তলে যুগলপ্রেমের ঘর বাঁধার স্বপ্ন ভেঙে দিতে আলা উদ্দিন ড্রাইভারের সঙ্গে যোগ হয়ে ষড়যন্ত্র করতে থাকে মেয়ের নানা গজারিয়া গ্রাম ৬নং ওয়াডের ছিডু হাওলাদার, মেয়ের ফুফা গোদা খালী গ্রামের রুহুল আমিনসহ আরো কয়েকজন। যাদের সাথে পূর্ব থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে নয়নের পরিবারের শত্রুতা চলে আসছে। প্রেমিকযুগল পালিয়ে বিয়ে করে সংসার শুরু করে। আর এদিকে মেয়ের পিতৃ পরিবার নয়নসহ তার পরিবারের কয়েকজনকে বিবাদী করে অপহরণ মামলা করেন। কিছু দিন আগে আপোষে মিলেমিশে যাওয়ার কথা বলে মেয়ের বাবা আলা উদ্দিন ড্রাইভার, নানা ছিডু মিয়া হাওলাদার ও ফুফা রুহুল আমিনসহ আরো লোকজনের মাধ্যমে মধ্যস্ততা করে তাকে বাড়িতে নিয়ে আসে। তখন সে হামেল অবস্থা। নয়ন, নয়নের স্ত্রী ও নয়নের পরিবারের ধারণা ছিল এই অবস্থায় মেয়েকে কাছে পেলে হয়তো আলা উদ্দিন ড্রাইভারের মন গলে যাবে। সেই সাথে ছিডু মিয়া ও রুহুল আমিনের মন নরম হবে। সুখে-শান্তিতে নয়ন তার স্ত্রী নিয়ে সংসার করতে পারবে। সুখ স্বপ্নে বিভোর হয়ে শ্বশুর পক্ষের ডাকে সাড়া দিয়ে নয়ন তার গর্ভবতী স্ত্রীকে শ্বশুরালয়ে পাঠায়। গোদা খালী শ্বশুরালয় থেকে নয়নের স্ত্রীকে গজারিয়া গ্রামের ৬নং ওয়ার্ডে নয়নের নানা শ্বশুর ছিডু মিয়ার বাড়িতে নিয়ে আসে এবং সেখানে ওই গৃহবধূ সন্তান প্রসব করে। সন্তান প্রসবের পর সন্তান কি জীবিত না মৃত তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করে ছিডু মিয়ার পরিবার। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে সত্য লুকাচ্ছে বলে নয়ন ও তার পরিবারের অভিযোগ। নয়ন অভিযোগ করেন, তার সন্তান জীবিত ছিল। জন্মের পরপরই প্রসব বেদনায় কাতর হয়ে অচেতন থাকায় তার স্ত্রীর কাছ থেকে সন্তান সরিয়ে নিয়ে তাকে মেরে ফেলেছে। নয়ন আরো জানায়, প্রেম করে পালিয়ে বিয়ে করায় যদি অপরাধ হয়, সেটা আমাদের অপরাধ। এরজন্য যদি শাস্তি হয়, রাষ্ট্রীয় আইন অনুযায়ী আমাদের শাস্তি হবে এবং আমরা তা মেনে নেব। সদ্য পৃথিবীতে আসা আমার সন্তান তো কো অপরাধ করেনি। তাকে কেন মেরে ফেলা হলো। আমি নবজাতক সন্তান হত্যার বিচার চাই। এবিষয়ে জানতে চাইলে ছিডু মিয়া জানান, আমার নাতনিকে জ্বিনে ধরছে। সে হামেল অবস্থায় ছিল। সন্তান মরে গেছে। আমরা মাটি দিছি। এরপর তিনি কবর দেখান। সন্তান জীবিত হইছে নাকি মৃত হইছে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। ছিডু মিয়ার স্ত্রী বলেন, নাতনি গর্ভবতী ছিল। সে পুকুর ঘাটে আছাড় খাইছে। তারে ভুতে ধরছে। এতে সন্তান মরে গেছে। সন্তান জীবিত নাকি মৃত হয়েছে জানতে চাইলে তিনিও বিষয়টি এড়িয়ে যান এবং ধাত্রীর কাছে জানতে বলেন। কথা বলার জন্য ধাত্রীকে পাওয়া যায়নি। গৃহবধূর মামা বলেন, বিয়ে নিয়ে গেনজাম। ওরা পালাই গেছে। সংসার করছে। এই বিয়ে থাকবে কিনা সন্দেহ আছে। নবজাতক সম্পর্কে জানতে চাইলে সে তার মা-বাবাকে দেখিয়ে বলে তারা বলতে পারবেন। গৃহবধূর বাবা আলা উদ্দিন ড্রাইভার বলেন, আমার মেয়েকে জোরপূর্বক নিয়ে গেছে। মামলা হইছে। ওদের বিয়ে হইছে। সংসার করছে। আমি অনেক চেষ্টা করে মেয়েকে আনছি। সে গর্ভবতী ছিল। তাকে তার নানা বাড়িতে রাখা হইছে। সেখানে সন্তান প্রসব হইছে। সমস্যার কারণে সন্তান মরা ছিল। তাকে দাফন করা হইছে। সন্তান জীবিত ছিল নাকি মৃত হইছে জানতে চাইলে তিনি বলেন, আমি জানি না। জানাযা হইছে কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ ভাই। হুজুর ডেকে জানাযা পড়ানো হইছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯