শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় ব্যাংক লেনদেন’র সময় সীমিত হওয়ায় বাড়ছে গ্রাহক ভোগান্তি

বানারীপাড়ায় ব্যাংক লেনদেন’র সময় সীমিত হওয়ায় বাড়ছে গ্রাহক ভোগান্তি

মামুন আহমেদ ॥ বানারীপাড়ায় প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও লেনদেনের জন্য ব্যাংকগুলোতে ভিড় করছে মানুষ। সামনে ঈদ। খুলেছে ব্যবসা-প্রতিষ্ঠান। ফলে টাকা তোলার চাপ বেড়েছে ব্যাপকহারে। লেনদেনের সময় সীমিত হওয়ায় ব্যাংকগুলোতে ভিড়ও হচ্ছে। দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার কারণে চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা।

 

এতে সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব হয়ে পড়ছে। এতে করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন গ্রাহকদের পাশাপাশি ব্যাংককর্মীরাও। পরিস্থিতি বিচেনায় সবার স্বার্থে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখা উচিত বলে মনে করছেন গ্রাহক ও ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৯ ম) বানারীপাড়া বন্দর বাজারের সোনালী, রূপালী, অগ্রণী, কৃষি ও আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক ঘুরে একই চিত্র দেখা গেছে। গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত টাকা তুলতে ব্যাংকে ভিড় করছেন তারা। এদের মধ্যে অনেকে অবসরভাতা, বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধীভাতার টাকাও তুলতে এসেছেন। বানারীপাড়ায় বিশেষ ভাতার টাকা শুধুমাত্র কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়। কাজেই এ দুটি ব্যাংকে গ্রাহকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ঈদকে কেন্দ্র করে ব্যবসায়িক খরচ, বিভিন্ন ব্যয় মেটাতে নগদ টাকা তোলার প্রবণতা বেড়েছে। তাই ঝুঁকি নিয়ে ব্যাংকে যাচ্ছেন তারা। আর লেনদেনের সময় কমিয়ে আনার কারণে চাপও বাড়ছে। বন্দরবাজারের কেন্দ্রে অবস্থিত কৃষি ব্যাংকের বানারীপাড়া শাখার সামনে গিয়ে দেখা যায়, নিচতলা থেকে দোতলা পর্যন্ত দীর্ঘ লাইন। দোতলায় লাইনে দাঁড়িয়ে থাকা একজন জানান, বেলা ১১টায় এসে লাইনে দাঁড়িয়েছি করোনার ঝুঁকি নিয়ে দুই ঘণ্টা দাঁড়িয়েও ব্যাংকের কাজ সম্পন্ন করতে পারিনি। বিশেষ ভাতার গ্রাহকদের একজন করে সামাজিক দূরত্ব মেনে ব্যাংকে ঢোকার কথা থাকলেও সে নিয়ম মানা হচ্ছে না।

এ প্রসঙ্গে কৃষি ব্যাংকের ব্যবস্থাপক শহীদুল আলম জানান, আমাদের শাখা লকডাউনের শুরুতেই নিয়মিত খোলা রেখেছি। গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা নেই। তিনি আরো জানান, বিশেষ ভাতার টাকা দেয়ার সময় একটু ভিড় হয়। আমরা গ্রাহকদের ভোগান্তি নিরসনে সাধ্যমতো কাজ করে যাচ্ছি। একই অবস্থা ডাকবাংলো সংলগ্ন সদর রোডে অবস্থিত সোনালী ব্যাংকের বানারীপাড়া শাখায়ও। গ্রাহকের উপস্থিতি বেশি থাকায় সেবা দিতে একটু সময় লাগছে। বিশেষ ভাতার গ্রাহকদের চাপ এখানে সবসময় বেশি থাকে। এখানে ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে সদর রোড পর্যন্ত দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে গ্রাহকদের টাকা তুলতে হয়। সেখানে সামাজিক দূরত্ব মানার কথা থাকলেও জায়গা সীমিত থাকায় তা সম্ভব হচ্ছে না।

অন্যদিকে সোনালী ব্যাংক বানারীপাড়া শাখা সংলগ্ন রূপালী ব্যাংকে সীমিত আকারে লেনদেন হয়। এখানে সপ্তাহে দুইদিন মঙ্গল ও বুধবার শাখা খোলা থাকছে। এ ব্যাংকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের বেতন-ভাতা দেওয়া হয়। সামনে ঈদ তাই প্রয়োজনীয় লেনদেন সারতে গ্রাহকরা ভিড় করছে। এ ব্যাংকে গ্রাহকদের ভোগান্তির ও অভিযোগের যেন শেষ নেই। দোতলায় ব্যাংক থাকলেও তারা নিতলার গেট আটকিয়ে গ্রাহকদের বাইরে রেখে কচ্ছপ গতিতে লেনদেন করছে। এখানেও জায়গার অভাবে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।
অন্যদিকে অগ্রণী ব্যাংকের বানারীপাড়া শাখায় গিয়ে দেখা মেলে ভিন্ন চিত্র। সেখানে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা লেনদেন করছেন। এখানে কোনো ঝামেলা নেই।

এ প্রসঙ্গে অগ্রণী ব্যাংক বানারীপাড়া শাখার ব্যবস্থাপক আজিজুর রহমান জানান, আমাদের শাখায় সপ্তাহে ৫ দিন লেনদেন হয়। লকডাউনের শুরুতে লেনদেনের সময় ১২টা পর্যন্ত থাকায় একটু ভিড় ছিল। এখন সময়সীমা ২টা ৩০ মিনিট পর্যন্ত হওয়ায় কোনো সমস্যা নেই। একাধিক গ্রাহকদের সঙ্গে আলাপ করে জানা যায় বানারীপাড়ায় অগ্রণী ব্যাংকের সেবা সবচেয়ে ভালো। বন্দরবাজারের ফলপট্টি রোডের দোতলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে জানা যায় সেখানে সপ্তাহে মাত্র দুইদিন সোম ও বুধবার লেনদেন হয়। তবে সেখানে ভিড় থাকলেও বানারীপাড়ায় শুধুমাত্র এই ব্যাংকেই এটিএম বুথ থাকায় অনেক গ্রাহক এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে পারছেন। ফলে ভোগান্তি কিছুটা কম।

 

এছাড়াও বন্দরবাজারের উত্তরপাড়ে সোনালী ব্যাংকের আড়ৎদারপট্টি শাখায় সীমিত আকারে লেনদেন হয়। সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার কারণে কিছুটা ভোগান্তি রয়েছে। তবে সমাজিক দূরত্ব মানা হচ্ছে।
উল্লেখ্য, করোনার মধ্যে কষ্ট করে হলেও রোজার মাসে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠাচ্ছে। ফলে দেশে বেড়েছে অর্থের প্রবাহ। কিন্তু এই সময়ে অর্থনীতিকে চাঙ্গা রাখার অন্যতম নাম ব্যাংকিং খাত গ্রাহকদের হতাশ করেছে। পাচ্ছেন না স্বাভাবিক সেবা। অথচ অন্যান্য ঈদের আগে সন্ধ্যা ৬টা পর্যন্তও ব্যাংক খোলা রাখতে হতো।

একইসঙ্গে ছুটির দিনেও ব্যাংক খোলা রাখা হতো। বর্তমানে গত প্রায় দুই মাস ধরে সীমিত পরিসের ব্যাংকিং কার্যক্রম চলমান থাকায় দেশের অর্থনীতিতে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে। লকডাউনের শুরুতে ১২টা পর্যন্ত ব্যাংক লেনদেনের সময়সূচি থাকলেও বাংলাদেশ ব্যাংকের সবশেষ নির্দেশনা অনুযায়ী, গত ১০ মে থেকে দৈনিক ব্যাংকিং লেনদেন সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলছে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯