শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ১২ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বরিশালে ১২ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব বার্তা পরিবেশক ॥ প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় বরিশাল নগরীর ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ব্যক্তিকেও জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। নগরের কাঠপট্টি, চকবাজার, গির্জা মহল্লা, বাজার রোড, নতুন বাজার এলাকায় অভিযান চালান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা। তার এ অভিযানকালে অদরকারি দোকান খোলা রাখার অপরাধে ১টি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে করোনা প্রতিরোধ ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে নগরের মহসিন মার্কেট, চকবাজার, গির্জা মহল্লা, সদর রোড, কাকলির মোড়, বগুড়া রোড ও বটতলার মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।

এসময় সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে ৮টি দোকানকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজও বরিশাল শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। সরকারি নিদের্শন অমান্য করে ও স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখার অপরাধে এসময় তিনি ৩টি দোকান ও ১ ব্যক্তিকে মোট ১৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। এসব অভিযানে ম্যাজিস্ট্রেটদের আইনানুগ সহযোগিতা দেয় সেনাবাহিনীর ২টি ও র‌্যাব-৮-এর ১টি টিম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯