শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে শিশু প্রতিবন্ধীর ঘরে সমাজসেবার উদ্যোগে খাদ্যসামগ্রী

বরিশালে শিশু প্রতিবন্ধীর ঘরে সমাজসেবার উদ্যোগে খাদ্যসামগ্রী

নিজস্ব বার্তা পরিবেশক ॥ করোনা দুর্যোগে ঘরবন্দি বরিশালের বিভিন্ন এলাকার অন্তত ত্রিশ প্রতিবন্ধী শিশু পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে সমাজসেবা কর্মকর্তারা। মঙ্গলবার সকাল থেকে ঘুরে ঘুরে খাবারগুলো পৌঁছে দেন সমাজসেবার উপ-পরিচালক আল-মামুন তালুকদার ও প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ। সমাজসেবা সূত্র জানায়- করোনা দুর্যোগে ঘরবন্দি প্রতিবন্ধী শিশুরা বিভিন্ন মাধ্যমে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সাথে যোগাযোগ করে খাদ্য সংকটের বিষয়টি অবহিত করে। পরে খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হয়ে ত্রিশ শিশু পরিবারে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। একই সাথে বেশকিছু পরিবারে শিশুখাদ্যও সরবরাহ করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনার আলোকে মঙ্গলবার সমাজসেবার উপ-পরিচালক আল-মামুন তালুকদার ও প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় বরিশালের কনস্যালটেন্ট ফিজিওথেরাপি ডা. মননুজা রহমানও উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯