শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইমাম মোয়াজ্জেমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বরিশালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইমাম মোয়াজ্জেমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব বার্তা পরিবেশক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পক্ষ থেকে ইমাম মোয়াজ্জেম দের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসন। ১৯ মে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ১৫০ জন ইমাম, মুয়াজ্জিনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেমাই, চিনি, চাল, ডাল, তেল ঈদ উপহার সামগ্রী প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং ইমাম মোয়াজ্জেম বৃন্দরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ সকলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ সহায়তার ব্যবস্থা করেছেন, এরই ধারাবাহিকতায় আজ বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিনের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিভিন্ন বিশেষ খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদেরকে আহবান জানান হয়, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাবেন না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯