শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
নিজস্ব বার্তা পরিবেশক ॥ সাথে আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা ও সরকারি নানান সুযোগ-সুবিধা, দিনদিন চাষিদের আবাদে আগ্রহী করে তুলছে। ফলে দক্ষিণের জনপদ বরিশালেও ধানের বাম্পার ফলন হয়েছে। বাড়ছে ধান ও চালের উৎপাদন। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর (২০১৮-১৯) আমন, আউশ, বোরো মিলিয়ে প্রায় ২৮ লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছিল বরিশাল বিভাগে। এর মধ্যে শুধু আমন হয়েছিল প্রায় ১৭ লাখ মেট্রিক টন। এ বছর (২০১৯-২০) আমন মৌসুমে ৭ লাখ ১৪ হাজার ৭২০ হেক্টর জমিতে প্রায় সাড়ে ১৭ লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। এছাড়া কৃষি বিভাগের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী চালের উৎপাদন তিন ফসল (আমন, বোরো ও আউশ) মিলিয়ে প্রায় ৩০ লাখ মেট্রিক টনের কাছাকাছি পৌঁছাবে, যা গত বছরের চেয়ে অনেকটা বেশি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এপ্রিলের মাঝামাঝি থেকে বোরো মৌসুমের ধান কাটা শুরু হয়েছে, যা চলবে চলতি মে মাসের শেষ পর্যন্ত। অপরদিকে চলতি মৌসুমে আউশ আবাদের লক্ষ্যমাত্রা ২ লাখ ৪৪ হাজার হেক্টর, যা গত মৌসুমে চাইতে ৬৩ হাজার হেক্টর বেশী। ফলে যেখানে গত বছর ৪ লাখ ৬৫ হাজার মেট্রিক টন আউশ উৎপাদন হয়েছিল, এবার সেখানে সবকিছু ঠিকঠাক থাকলে উৎপাদন সাড়ে ৬ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে আশা করা হ”েছ। বরিশাল অঞ্চলে আমন ছিল প্রধান ফসল । কিš‘ সময়ের সাথে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যয়ের কারণে কৃষকরা আমনের পাশাপাশি বোরো আর আউশ উৎপাদনেও আগ্রহী হয়ে উঠেছেন। এ ধারাবাহিকতায় চলতি মৌসুমে বোরো ধান ঘরে তুলতে না তুলতেই দক্ষিণের অনেক কৃষক এরইমধ্যে আউশ আবাদের জন্য জমি প্রস্তত করতে নেমে পড়েছেন। এছাড়াও কৃষি বিভাগ বীজ ও সার প্রণোদনা দিয়েও কৃষকদের আগ্রহী করে তুলছে। কৃষি সম্প্রসারণ বিভাগের বরিশালের উপ-পরিচালক তৌফিকুল আলম জানান, দেশের মোট উৎপাদনে বরিশাল অঞ্চল বড় ভূমিকা রয়েছে।