শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নলছিটিতে প্রেমিকের মোটরসাইকেলে বলি স্কুলছাত্রী, আটক ১

নলছিটিতে প্রেমিকের মোটরসাইকেলে বলি স্কুলছাত্রী, আটক ১

নিজস্ব বার্তা পরিবেশক ॥ ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় রুপা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে নলছিটি-বারইকরণ সড়কের মালিপুর আল কাদেরিয়া দরবার শরীফের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রূপা আক্তার উপজেলার সরই গ্রামের মো. ফিরোজ মীরার মেয়ে এবং ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রূপা আক্তার তার ছোট বোন সোনামনিকে নিয়ে ঈদের কেনাকাটা করতে প্রেমিক ইমরান আহমেদের সঙ্গে মোটরসাইকেলযোগে সরই থেকে নলছিটি শহরের দিকে আসছিল। পথিমধ্যে মালিপুর দরবার শরীফ এলাকায় একই দিক থেকে আসা এম.খান গ্রুপের একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা ছিটকে পড়েন। ¯’ানীয়রা গুরুতর আহত অব¯’ায় রূপা আক্তারকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ডাইভার মো. সোহাগকে আটক করা হয়েছে। পাশাপাশি জিঙ্গাসাবাদের জন্য মোটরসাইকেল চালক ইমরান আহমেদকেও থানায় আনা হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯