শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে ঈদ বাজারের জনতার ভিড়! সামলাতে পারছেনা প্রশাসন

ঝালকাঠিতে ঈদ বাজারের জনতার ভিড়! সামলাতে পারছেনা প্রশাসন

বার্তা পরিবেশক ॥ ঝালকাঠিতে সামাজিক দূরত্ব না মেনেই বিপণি বিতানগুলোতে ঈদের কেনাকাটা চলছে। জরিমানা করেও ভিড় সামলানো যাচ্ছে না ক্রেতাদের। সকাল থেকে বিকাল পর্যন্ত গাদাগাদি করে কেনাকাটা করায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। পছন্দের পোশাক কিনতে অভিভাবকদের সঙ্গে আসছে শিশুরাও। অনেকের মুখে নেই মাস্ক। এমনকি বেশিরভাগ বিক্রেতাদের নেই সুরক্ষা সামগ্রী। সোমবার সকালে শহরের মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় সামলাতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কঠোর অবস্থান নেয়। কিš‘ তারা চলে যাওয়ার পরে আবারও জমজমাট ভাবে বেচাকেনা শুরু হয়। জরিমানা করেও ভিড় সামলানো যাচ্ছে না। শহরের কুমারপট্টি খান সুপার মার্কেট, হাজী জয়নাল মার্কেট, আল মার্জান মার্কেট, তুতুন প্লাজা, হাওলাদার মার্কেটসহ শহরের শতাধিক বস্ত্র বিতানে ক্রেতারা কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা। এ অবস্থায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফখরুল হোসাইন ও উম্মে কুলসুম রুবির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের বিপণি বিতানে অভিযান চালিয়ে ক্রেতা-বিক্রেতাদের ৫ হাজার টাকা জরিমানা করেন। ঝালকাঠি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাসান বলেন, মার্কেটে ক্রেতাদের ভিড় সামলাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দুটি টিম বাজার মনিটরিং করছেন। এখন পর্যন্ত তারা সামাজিক দূরত্ব নিশ্চিত না থাকায় ৬ জন ক্রেতা-বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯