রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মেঘনা নদীতে ৪ সন্তানের মা নিখোঁজ

মেঘনা নদীতে ৪ সন্তানের মা নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক ॥ গাজারিয়ার হোসেন্দীতে মেঘানার শাখা নদীতে গোসল করতে নেমে শাহিনা (৩৮) নামে এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

ডুবারচর গ্রামের দুবাই প্রবাসী জিলানীর স্ত্রী শাহিনা রোববার (১৭ মে) সকাল নয়টার দিকে হোসেন্দী ব্রিজের পশ্চিম পাশে তার ছোট ছেলেকে নিয়ে কাপড় কাচতে নদীতে যান। পরে গোসল করতে গেলে নিখোঁজ হন চার সন্তানের জননী শাহিনা।

নিখোঁজ শাহিনার বড় ছেলে সাহা পরাণ জানান, ছোট ভাইকে নিয়ে আমার মা নদীতে কাপড় কাচতে যান। কাপড় কেচে ছোট ভাইকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। ছোটভাইকে মা বলেছিলেন গোসল করে বাড়িতে ফিরবে। কিন্তু মা আর ফিরে আসেনি।

স্থানীয়রা জানান, খবর পেয়ে প্রথমে নদীতে জাল ফেলে খোঁজার চেষ্টা করেন তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবরি এসে খোঁজাখুঁজি করে।

গজারিয়া উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইউনিটের কর্মীরা দীর্ঘসময় ধরে চেষ্টা করেও প্রবাসীর নিখোঁজ স্ত্রীকে উদ্ধার করতে পারেনি।

গজারিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সাইদুর খান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে জাল টেনে এবং ডুব দিয়ে খোঁজাখুঁজি করেছি। কিন্তু নিখোঁজের সন্ধান পাইনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯